অনলাইন, ২৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নওগাঁয় খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় ২২ হাজার কেজি চাল মজুত, মামলা নওগাঁর মহাদেবপুরে শ্রমিক লীগ নেতা আশেক এলাহী আটক আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন কাল, নেতৃত্ব বাছাইয়ে প্রস্তুত দেড় লাখ শ্রমিক কুলাউড়ার আলীনগর সীমান্তে ২৫২০ প্যাকেট ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার যশোরে সাড়ে তিন কোটি টাকার ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক যশোরে মাটি সরানোর সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত; একজনের অবস্থা গুরুতর নিরাপত্তার আশঙ্কায় ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের অন্তত ছয় মন্ত্রী-কর্মকর্তা ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর বসব না: নাসীরুদ্দীন পাটওয়ারী থানা-হাসপাতাল যারা জ্বালিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্ল্যাক ফ্রাইডেতে ২০টির বেশি দেশে অ্যামাজন কর্মীদের ধর্মঘট-বিক্ষোভ চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি নওগাঁর রাণীনগরে বিএনপি কার্যালয়ে আগুন, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ১৬৮৭ টন ১২২ কোটি টাকার চার জাহাজ অলস পড়ে, তিনটিকে ভাসমান হাসপাতাল বানানোর পরিকল্পনা টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও ‘বনানীতে মা-বোনদের মিছিল’ বলে প্রচার আওয়ামী লীগের পেজে: ফ্যাক্ট চেক
হোম › বাংলাদেশ › হাসিনার ফেরার গুঞ্জন: বেনাপোল সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি, রাতভর পাহারায় বিএনপি-জামায়াত

হাসিনার ফেরার গুঞ্জন: বেনাপোল সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি, রাতভর পাহারায় বিএনপি-জামায়াত

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৯:৪০ এএম, ২৬ নভেম্বর, ২০২৬ 59
হাসিনার ফেরার গুঞ্জন: বেনাপোল সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি, রাতভর পাহারায় বিএনপি-জামায়াত
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশে ফেরার আহ্বান ঘিরে যশোরের বেনাপোল সীমান্তে উত্তেজনা ও বাড়তি সতর্কতা দেখা দিয়েছে। সীমান্তের নিরাপত্তা জোরদারে রাতভর সার্চলাইট জ্বালিয়ে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। অন্যদিকে সীমান্তের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রাতভর পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।

এর আগে রবিবার (২২ নভেম্বর) থেকে অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এবং আশপাশের সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি জোরদার করে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা তদারকির অংশ হিসেবে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত থেকেই বেনাপোল সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে সতর্ক পাহারার প্রস্তুতি নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিএনপি নেতাকর্মীদের অবস্থানের পাশাপাশি রাত ৯টার দিকে বেনাপোলের সাদিপুর, বড় আঁচড়া ও গাতিপাড়া সীমান্তে বাংলাদেশ জামায়াত ইসলামের একটি মোটরসাইকেল র‌্যালি দিতে দেখা গেছে। র‌্যালি থেকে ফ্যাসিস্ট আওয়ামী ও হাসিনা বিরোধী স্লোগান দিতে দেখা যায়। এতে করে বেনাপোল এলাকায় রাজনৈতিক তৎপরতাও বেড়েছে।

এদিকে বেনাপোল স্থলবন্দর এলাকায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তার নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল থেকে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়।

অন্যদিকে সীমান্তের নিরাপত্তায় ৪৯ বিজিবির তৎপরতাও বাড়ানো হয়েছে। রাতের অন্ধকারে সীমান্তের বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে আধুনিক সার্চলাইট জ্বালিয়ে চলছে টহল। এক স্থান থেকে অন্য স্থানে নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তের প্রতিটি গতিবিধির ওপর নজর রাখছেন বিজিবি সদস্যরা। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

সীমান্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ডিসেম্বরকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। দিন-রাত দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। একই সঙ্গে সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান ও পাহারার উদ্যোগে বেনাপোল সীমান্তে তৈরি হয়েছে বাড়তি রাজনৈতিক তৎপরতা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদারে তৎপরতা বাড়িয়েছে বিজিবি। রাতের অন্ধকারে সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে সার্চলাইট জ্বালিয়ে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তের সার্বিক গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বিজিবির পক্ষ থেকে। ডিসেম্বরকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দিন-রাত দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগন।

ছবি: প্রতিনিধি

লিংক কপি হয়েছে ✓