জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
০২:২৩ এএম,
১৮ নভেম্বর, ২০২৬
61
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।
আমন্ত্রণপত্রে বলা হয়, সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। সংবাদ সম্মেলনটি কাভার করতে গণমাধ্যমগুলোকে একজন করে রিপোর্টার ও ফটোসাংবাদিক পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
তবে কোন বিষয়ে এই জরুরি সংবাদ সম্মেলন, তা আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়নি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার মধ্যে দলটি এ সংবাদ সম্মেলন ডাকল।
ছবি: সংগৃহীত





