অনলাইন, ২৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কৃষকের সহায়তার টাকাসহ ৫৯ লাখ টাকা তুলে ‘উধাও’ ইউপি কর্মকর্তা, আটক ২ পল্লবীতে পার্ক করা বাসে আগুন, দিনভর ঢাকা-কুমিল্লায় ককটেল বিস্ফোরণ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, ভারতকে দুবার চিঠি দিয়েও জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ছাত্রদল নেতা জনি হত্যা: এবার গ্রেপ্তার এসপি আজাদ, ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ: বাংলাদেশ ব্যাংক ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না, ফিরবেন হাতকড়া পরে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২ সেন্টিমিটারের জন্য হাতছাড়া সোনা, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা ইউটিউবে আগেই প্রশ্ন! ত্রিশালে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত ২ শ্রীমঙ্গলের মহিউদ্দিন ঝাড়ুসহ ১১ যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, বোতলজাত ২০৭ টাকা বাংলাদেশের পোশাকে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, অভিযোগ কম মজুরি ও অতিরিক্ত উৎপাদনের ‘ভেতরে দালাল রেখে যুদ্ধে জেতা যায় না’, অর্জুন সিংয়ের হুমকির পর আসিফ মাহমুদ শাহজালালে ‘লাগেজ কাটা’র অভিযোগ, ক্যামেরার ফুটেজে মিলল ভিন্ন চিত্র ভিসা-গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো কর্মীকে
হোম › শিক্ষা › নটর ডেম কলেজের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন

নটর ডেম কলেজের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৬:০৪ এএম, ২৫ নভেম্বর, ২০২৬ 50
নটর ডেম কলেজের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন
তাসনোভা মৃদুলা
তাসনোভা মৃদুলাসহকারী সম্পাদক॥

ঐতিহ্যবাহী নটর ডেম কলেজের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আবেদন জানিয়েছে কলেজটির সাবেক শিক্ষার্থীদের সংগঠন ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড।

বুধবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সংগঠনটির প্রতিনিধিদল এ আবেদন হস্তান্তর করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। রাষ্ট্রপতি আবেদনটি গ্রহণ করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি নটর ডেম কলেজের শিক্ষার পরিবেশ, শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, পাঠদান পদ্ধতি ও প্রশাসনিক কাঠামোর প্রশংসা করেন। তিনি বলেন, এসব গুণের কারণেই কলেজটি কয়েক দশক ধরে দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এবং অন্য কলেজের জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে সংগঠনের সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও কল্যাণমূলক কার্যক্রম, বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার বিষয়ে অবহিত করে। রাষ্ট্রপতি সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেন। এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓