মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
০১:১৯ এএম,
১৮ নভেম্বর, ২০২৬
59
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে একটি বাঁশের খুঁটিতে বাঁধা তারে প্রথমে সামান্য আগুন দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এবং টিনশেড ও আধাপাকা ঘরগুলোতে দাউদাউ করে জ্বলতে থাকে। আতঙ্কে বাসিন্দারা মালামাল নিয়ে ছোটাছুটি শুরু করেন।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত





