অনলাইন, ১৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
টানা সপ্তম দফায় কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১২ হাজার ১১০ টাকা ৩ বছরের মধ্যে মহাকাশে যাবে দেশে তৈরি স্যাটেলাইট: প্রধানমন্ত্রী তারেক রহমান লকডাউন ঘিরে পটুয়াখালীতে ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতাদের বাড়িতে আগুন আ.লীগের লকডাউনের প্রভাব নেই রাজধানীতে, স্বাভাবিক অফিস-আদালত ও যান চলাচল লকডাউনের আগে ২১ জেলায় নাশকতা-অগ্নিসংযোগ, বাসে পুড়ে হেলপারসহ নিহত ৪ চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় আজ, অপেক্ষায় রোহিঙ্গারা আ.লীগের লকডাউন ঘিরে ঢাকায় চেকপোস্ট বেড়ে ছয়গুণ, রাষ্ট্রীয় স্থাপনায় হামলার শঙ্কা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একান্ত বৈঠক ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত গোপালগঞ্জ শহরে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, এমপি বাবরের হাসপাতালে হামলা-ভাঙচুর-আগুন আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস
হোম › বাংলাদেশ › মজুরির দাবিতে ফের উত্তপ্ত গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ, পুলিশের গাড়িতে আগুন, ৩০ কারখানা ছুটি

মজুরির দাবিতে ফের উত্তপ্ত গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ, পুলিশের গাড়িতে আগুন, ৩০ কারখানা ছুটি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:২২ এএম, ১৮ নভেম্বর, ২০২৬ 65
মজুরির দাবিতে ফের উত্তপ্ত গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ, পুলিশের গাড়িতে আগুন, ৩০ কারখানা ছুটি

মজুরি বৃদ্ধির দাবিতে ফের সড়কে নেমেছেন গাজীপুরের পোশাকশ্রমিকেরা। তাদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অন্তত দুই কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এর মধ্যে শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে ভোগড়া পর্যন্ত মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। পরে গাছা, বোর্ডবাজার, বড়বাড়ী ও তারগাছ এলাকাতেও হাজারো শ্রমিক বিক্ষোভ শুরু করেন।

এর আগে হারিকেন এলাকায় মহাসড়কে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয় বলে জানা গেছে। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় অন্তত ৩০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। মজুরি বৃদ্ধি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকেরা।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে সকাল থেকে বোর্ডবাজার এলাকায় শ্রমিকেরা আন্দোলন করছেন। কিছুক্ষণ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল, শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ায় এখনো ধীরগতি রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত যান চলাচল স্বাভাবিক থাকলেও টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে ভোগড়া পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও সাধারণ শ্রমিকেরা।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓