অনলাইন, ২৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নওগাঁয় খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় ২২ হাজার কেজি চাল মজুত, মামলা নওগাঁর মহাদেবপুরে শ্রমিক লীগ নেতা আশেক এলাহী আটক আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন কাল, নেতৃত্ব বাছাইয়ে প্রস্তুত দেড় লাখ শ্রমিক কুলাউড়ার আলীনগর সীমান্তে ২৫২০ প্যাকেট ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার যশোরে সাড়ে তিন কোটি টাকার ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক যশোরে মাটি সরানোর সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত; একজনের অবস্থা গুরুতর নিরাপত্তার আশঙ্কায় ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের অন্তত ছয় মন্ত্রী-কর্মকর্তা ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর বসব না: নাসীরুদ্দীন পাটওয়ারী থানা-হাসপাতাল যারা জ্বালিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্ল্যাক ফ্রাইডেতে ২০টির বেশি দেশে অ্যামাজন কর্মীদের ধর্মঘট-বিক্ষোভ চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি নওগাঁর রাণীনগরে বিএনপি কার্যালয়ে আগুন, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ১৬৮৭ টন ১২২ কোটি টাকার চার জাহাজ অলস পড়ে, তিনটিকে ভাসমান হাসপাতাল বানানোর পরিকল্পনা টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও ‘বনানীতে মা-বোনদের মিছিল’ বলে প্রচার আওয়ামী লীগের পেজে: ফ্যাক্ট চেক
হোম › বাংলাদেশ › নিরাপত্তাজনিত কারণে বেনাপোল-ঢাকা রুটে টানা ৮ দিন ট্রেন বন্ধ, যাত্রীদের ভোগান্তি

নিরাপত্তাজনিত কারণে বেনাপোল-ঢাকা রুটে টানা ৮ দিন ট্রেন বন্ধ, যাত্রীদের ভোগান্তি

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৯:৪০ এএম, ২৬ নভেম্বর, ২০২৬ 55
নিরাপত্তাজনিত কারণে বেনাপোল-ঢাকা রুটে টানা ৮ দিন ট্রেন বন্ধ, যাত্রীদের ভোগান্তি
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

নিরাপত্তাজনিত কারণে বেনাপোল-ঢাকা রুটে ‘রুপসী বাংলা’ ট্রেন টানা ৮দিন ধরে চলাচল বন্ধ রয়েছে। এতে বেনাপোলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েক জেলার হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। বিকল্প উপায়ে সড়কপথে যাতায়াত করতে যেয়ে বেশি ভাড়া ও সময় ব্যয় হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। গত ১৯ নভেম্বর থেকে বন্ধ আছে এই রুটে ট্রেন চলাচল।

বেনাপোল রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, কোনো ট্রেন না থাকায় পুরো স্টেশন এলাকা জনশূন্য ও নিস্তব্ধ হয়ে পড়েছে। নিয়মিত এই রুটে চলাচলকারী শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা পড়েছেন সবচেয়ে বড় বিপাকে। জরুরি কাজে ঢাকায় যাতায়াতকারী যাত্রীদের এখন বাধ্য হয়ে বাসে পৌঁছাতে হচ্ছে গন্তব্যে। বেনাপোল থেকে ৪ ঘন্টায় ও যশোর থেকে মাত্র ৩ ঘন্টায় যাত্রীরা পৌছে যেতো ঢাকা কমলাপুরে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বেনাপোল-ঢাকার মধ্যে চলাচলকারী ‘রুপসী বাংলা’ এক্সপ্রেস ট্রেনটি চলাচল সাময়িক স্থগিত করেছে রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে চলাচলের কথা থাকলেও নতুন করে রেলওয়ে কর্তৃপক্ষ একটি প্রজ্ঞাপন জারি করেছে বলে জানান বেনাপোল রেল স্টেশনের সহকারি মাস্টার মোছা. পারভীনা খাতুন।

‌তিনি বলেন, পরিপত্রে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার তৎসংলগ্ন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপদে ট্রেন চলাচলের বিষয়ে কোন সুনির্দিষ্ট মতামত/তথ্য না পাওয়ায় এবং রেলওয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে রেলভবন, ঢাকা থেকে প্রাপ্ত অনুমোদন মোতাবেক বৃহস্পতিবার ঢাকা-বেনাপোল-ঢাকার মধ্যে চলাচলকারি ৮২৮/৮২৭ নং রূপসী বাংলা এক্সপ্রেস ও খুলনা-ঢাকা-খুলনার মধ্যে চলাচলকারি ৮২৫/৮২৬ নং জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনসমূহের চলাচল বাতিল করা হলো। এ কারণে বৃহস্পতিবার ট্রেনটি বন্ধ রাখা হয়েছে।

যশোর রেল স্টেশন মাষ্টার সাইদুজ্জামান বলেন, সাময়িক ভাবে বেনাপোল-যশোর-ঢাকার মধ্যে চলাচলকারী রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেন ও খুলনা-ঢাকার মধ্যে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন দুটি চলাচল সাময়িক বন্ধ করা হয়েছে। তবে বিকল্প পথে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি চলবে বলে নিশ্চিত করেছেন তিনি।

খুলনা-পোড়াদাহ-রাজবাড়ী-ঢাকা রুটে ২০০০৩/ ২০০০৪ নম্বর জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস ট্রেনটি চলাচল করবে। ঢাকা থেকে বিকাল ৪ টা ১০ মিনিটে ছেড়ে খুলনা পৌছাবে রাত ১১ টা ৩৫ মিনিটে। আর খুলনা থেকে সকাল ৮ টায় ছেড়ে ঢাকা পৌছাবে বিকাল ৩ টা ১০ মিনিটে। শুধুমাত্র জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস ট্রেন দুটি আপ ডাউনে যাত্রাবিরতি করবে দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগজ্ঞ, কোটচাদপুর ও দর্শনা। হল্ট করবে, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদাহ, কুষ্টিয়া কোট, কামারখালি, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা।

বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার আয়নাল হক বলেন, গত ১৯ নভেম্বর থেকে বেনাপোল-ঢাকা-বেনাপোল রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনের যাত্রা বাতিল করার ফলে যাত্রীদের টিকিটের মুল্য ফেরত কার্যক্রমে চালু রয়েছে।

ছবি: প্রতিনিধি

লিংক কপি হয়েছে ✓