অনলাইন, ১৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
টানা সপ্তম দফায় কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১২ হাজার ১১০ টাকা ৩ বছরের মধ্যে মহাকাশে যাবে দেশে তৈরি স্যাটেলাইট: প্রধানমন্ত্রী তারেক রহমান লকডাউন ঘিরে পটুয়াখালীতে ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতাদের বাড়িতে আগুন আ.লীগের লকডাউনের প্রভাব নেই রাজধানীতে, স্বাভাবিক অফিস-আদালত ও যান চলাচল লকডাউনের আগে ২১ জেলায় নাশকতা-অগ্নিসংযোগ, বাসে পুড়ে হেলপারসহ নিহত ৪ চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় আজ, অপেক্ষায় রোহিঙ্গারা আ.লীগের লকডাউন ঘিরে ঢাকায় চেকপোস্ট বেড়ে ছয়গুণ, রাষ্ট্রীয় স্থাপনায় হামলার শঙ্কা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একান্ত বৈঠক ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত গোপালগঞ্জ শহরে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, এমপি বাবরের হাসপাতালে হামলা-ভাঙচুর-আগুন আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস
হোম › রাজনীতি › নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামীম আলী সোহাগ আটক

নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামীম আলী সোহাগ আটক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৪৩ এএম, ১৮ নভেম্বর, ২০২৬ 61
নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামীম আলী সোহাগ আটক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আলী সাইফুল সোহাগকে আটক করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের পাশে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের আশপাশ থেকে তাকে আটক করা হয়।

সোহাগ শেখ হাসিনা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং জবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জানা যায়, ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে হাজির করার পর আদালত চত্বরসংলগ্ন এলাকায় সোহাগকে দেখতে পান ছাত্রদলের নেতাকর্মীরা। চিনতে পেরে তারা তাকে আটক করেন। একপর্যায়ে কয়েকজন তার ওপর হামলা চালান।

পুলিশের কাছে হস্তান্তরের পর প্রাথমিক চিকিৎসার জন্য তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে সূত্রাপুর থানায় নেওয়া হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জবি ছাত্রদলের নেতারা অভিযোগ করেছেন, আদালত ও বিশ্ববিদ্যালয় এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের পরিকল্পনায় সোহাগ ও তার সহযোগীরা জড়িত ছিলেন বলে তাদের কাছে তথ্য ছিল। তবে এ অভিযোগের বিষয়ে সোহাগ বা তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓