Columbus, ০৪ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
আখতারুজ্জামানের জামিন শুনানিতে আদালতে হট্টগোল, আইনজীবীদের মধ্যে হাতাহাতি সাত শর্ত পূরণ না হলে খুলবে না হরমুজ প্রণালি: ইরান কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের চালান ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১,৬০৮ স্বচ্ছতা, জবাবদিহি ও মানবাধিকার নিশ্চিত করেই এগোতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারে টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে যুবক আটক নোয়াখালীতে মাদক মিশ্রিত ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা সদ্য অপসারিত ও ওএসডি হওয়া সিভিল সার্জন বিদায়ে উন্মোচিত হলো চাঞ্চল্যকর তথ্য! নির্মাণাধীন সড়কে ট্রাকের ধাক্কায় কোম্পানীগঞ্জে বৃদ্ধা নিহত রাজপথের লড়াকু সৈনিক থেকে সংসদের আসনে এমপি এম এ হান্নান রাজনগরে শ্রমিক দলের সভাপতির ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার-৩ ৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান কমলগঞ্জের চুরির গরু, কুলাউড়ায় আওয়ামীলীগ নেতার বাড়ীতে নোয়াখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুতি, মণ্ডপে সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ
হোম › বাংলাদেশ › নোয়াখালীতে মাদক মিশ্রিত ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪

নোয়াখালীতে মাদক মিশ্রিত ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:২২ এএম, ০৪ অক্টোবর, ২০২৬ 3
নোয়াখালীতে মাদক মিশ্রিত ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি॥


নোয়াখালীর সদর উপজেলায় মাছের বারবিকিউ পার্টিতে মদ ও বিভিন্ন মাদকদ্রব্য মিশিয়ে তৈরি ‘ঝাক্কাস’ নামের পানীয় সেবনের পর মোহাম্মদ সাকিব (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর তিনজন নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান। এর আগে শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে নোয়াখালী শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

নিহত মোহাম্মদ সাকিব নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মুসলিম কলোনির মৃত এফরান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টার দিকে কাদির হানিফ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজের পূর্ব পাশে খালপাড় এলাকায় স্থানীয় বাসিন্দা মিলনের বাড়িতে কয়েকজন তরুণ মাছের বারবিকিউ পার্টির আয়োজন করেন। তাঁদের এক প্রবাসী বন্ধু বিদেশ থেকে দেশে ফেরায় এ আয়োজন করা হয়।

পার্টিতে মদ ও বিভিন্ন মাদকদ্রব্য মিশিয়ে ‘ঝাক্কাস’ নামের একটি পানীয় তৈরি করে তাঁরা পান করেন বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে। পরে রাতের খাবার ও আড্ডা শেষে সবাই নিজ নিজ বাড়িতে চলে যান।

পরদিন শনিবার ভোর ৫টার দিকে সাকিবসহ পাঁচজন হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে সাকিব ও মো. টিপুর অবস্থার অবনতি হলে বেলা ১১টার দিকে তাঁদের নোয়াখালীর প্রাইম হসপিটাল প্রাইভেট লিমিটেডে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

অসুস্থ অপর চারজনের মধ্যে সাইফুল ইসলাম পাখি (২২)-কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মো. টিপু (২৪), মনির হোসেন শান্ত (২৩) ও মোহাম্মদ রাসেল (২৩) নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, বিষাক্ত মদপানে অসুস্থ তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে এর বেশি কিছু তাঁর জানা নেই।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, একাধিক মাদকদ্রব্য মিশিয়ে ‘ঝাক্কাস’ তৈরি করে পাঁচ যুবক তা পান করেন। পরে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, নিহত সাকিবের মরদেহ বর্তমানে তাঁর বাড়িতে রয়েছে। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদক মিশ্রিত পানীয় সেবনের কারণে এ মৃত্যু হয়েছে কি না এবং পানীয়টিতে ঠিক কী ধরনের মাদক বা বিষাক্ত উপাদান ছিল, তা ময়নাতদন্ত ও সংশ্লিষ্ট পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।