অনলাইন, ১৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
টানা সপ্তম দফায় কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১২ হাজার ১১০ টাকা ৩ বছরের মধ্যে মহাকাশে যাবে দেশে তৈরি স্যাটেলাইট: প্রধানমন্ত্রী তারেক রহমান লকডাউন ঘিরে পটুয়াখালীতে ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতাদের বাড়িতে আগুন আ.লীগের লকডাউনের প্রভাব নেই রাজধানীতে, স্বাভাবিক অফিস-আদালত ও যান চলাচল লকডাউনের আগে ২১ জেলায় নাশকতা-অগ্নিসংযোগ, বাসে পুড়ে হেলপারসহ নিহত ৪ চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় আজ, অপেক্ষায় রোহিঙ্গারা আ.লীগের লকডাউন ঘিরে ঢাকায় চেকপোস্ট বেড়ে ছয়গুণ, রাষ্ট্রীয় স্থাপনায় হামলার শঙ্কা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একান্ত বৈঠক ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত গোপালগঞ্জ শহরে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, এমপি বাবরের হাসপাতালে হামলা-ভাঙচুর-আগুন আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন হাকিম জেফরিস
হোম › বাংলাদেশ › পিরোজপুরে ভোরে দুই বাসে আগুন, ভেতরে ঘুমিয়ে থাকা হেলপারের দগ্ধ মরদেহ উদ্ধার

পিরোজপুরে ভোরে দুই বাসে আগুন, ভেতরে ঘুমিয়ে থাকা হেলপারের দগ্ধ মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:১৮ এএম, ১৮ নভেম্বর, ২০২৬ 61
পিরোজপুরে ভোরে দুই বাসে আগুন, ভেতরে ঘুমিয়ে থাকা হেলপারের দগ্ধ মরদেহ উদ্ধার

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালকের সহকারী (হেলপার) দগ্ধ হয়ে মারা গেছেন। বুধবার (১৮ নভেম্বর) ভোর চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সিয়াম (২৫)। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামের কবির হোসেনের ছেলে।

ভান্ডারিয়া থানার পুলিশ জানায়, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাহক পরিবহন ও লিসা পরিবহনের দুটি বাসে ভোরে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাহক পরিবহনের বাসের ভেতর থেকে সিয়ামের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। এখনো পরিবার বা বাসমালিকদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারা আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓