Columbus, ০৪ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
রাজপথের লড়াকু সৈনিক থেকে সংসদের আসনে এমপি এম এ হান্নান রাজনগরে শ্রমিক দলের সভাপতির ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার-৩ ৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান কমলগঞ্জের চুরির গরু, কুলাউড়ায় আওয়ামীলীগ নেতার বাড়ীতে নোয়াখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুতি, মণ্ডপে সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ যুবসমাজের জন্য ভঙ্গুর অর্থনীতি ও অনিশ্চিত ভবিষ্যৎ রেখে গেছে পতিত সরকার;তিতুমীর। নওগাঁয় কিশোর অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান, ১৩ মোটরসাইকেল আটক নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়ায় দ্বন্দ্বে ছুরিকাঘাতে নিহতের ঘটনায় গ্রেপ্তার-৭ নাসিরনগরের ধরমন্ডলে দেহ ব্যবসায় রাজি না হওয়ায় কিশোরীকে হত্যার হুমকি নাসিরনগরের খাগালিয়া গ্রামে মৎস্য জীবীর জালের গুদামে আগুন, ১৪ লাখ টাকা ক্ষতির দাবি জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর শ্রীমঙ্গল চা বাগানে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু নাসিরনগরে অটোচালক হত্যাঃ মোবাইল উদ্ধারে হত্যার রহস্য উদঘাটন অনিয়ম বরদাশত নয়, কারো ভুলের দায় বিএনপি নেবে না: সতর্কতা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর ২০০১ থেকে ২০০৬ সালের মতো দুর্নীতির মহোৎসব শুরু হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
হোম › বাংলাদেশ › রাজনগরে শ্রমিক দলের সভাপতির ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার-৩

রাজনগরে শ্রমিক দলের সভাপতির ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার-৩

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:০৫ এএম, ০৪ অক্টোবর, ২০২৬ 3
রাজনগরে শ্রমিক দলের সভাপতির ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার-৩

তিমির বনিক,

মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রেনু মিয়ার ওপর হামলার অভিযোগে শুক্রবার (২ অক্টোবর) রাজনগর থানা পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে।


টেংরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানাযায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) আওয়ামী লীগের দোসরদের হামলায় রেনু মিয়া আহত হন।


এ ঘটনাকে ‘ন্যাক্কারজনক ও কাপুরুষচিত হামলা’ উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।


একজন শ্রমজীবী মানুষের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর হামলা নয়; এটি গণতান্ত্রিক অধিকার ও সাধারণ মানুষের নিরাপত্তার ওপরও আঘাত।


উপজেলার টেংরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।