Columbus, ০৪ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
রাজপথের লড়াকু সৈনিক থেকে সংসদের আসনে এমপি এম এ হান্নান রাজনগরে শ্রমিক দলের সভাপতির ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার-৩ ৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান কমলগঞ্জের চুরির গরু, কুলাউড়ায় আওয়ামীলীগ নেতার বাড়ীতে নোয়াখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুতি, মণ্ডপে সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ যুবসমাজের জন্য ভঙ্গুর অর্থনীতি ও অনিশ্চিত ভবিষ্যৎ রেখে গেছে পতিত সরকার;তিতুমীর। নওগাঁয় কিশোর অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান, ১৩ মোটরসাইকেল আটক নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়ায় দ্বন্দ্বে ছুরিকাঘাতে নিহতের ঘটনায় গ্রেপ্তার-৭ নাসিরনগরের ধরমন্ডলে দেহ ব্যবসায় রাজি না হওয়ায় কিশোরীকে হত্যার হুমকি নাসিরনগরের খাগালিয়া গ্রামে মৎস্য জীবীর জালের গুদামে আগুন, ১৪ লাখ টাকা ক্ষতির দাবি জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর শ্রীমঙ্গল চা বাগানে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু নাসিরনগরে অটোচালক হত্যাঃ মোবাইল উদ্ধারে হত্যার রহস্য উদঘাটন অনিয়ম বরদাশত নয়, কারো ভুলের দায় বিএনপি নেবে না: সতর্কতা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর ২০০১ থেকে ২০০৬ সালের মতো দুর্নীতির মহোৎসব শুরু হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
হোম › বাংলাদেশ › রাজপথের লড়াকু সৈনিক থেকে সংসদের আসনে এমপি এম এ হান্নান

রাজপথের লড়াকু সৈনিক থেকে সংসদের আসনে এমপি এম এ হান্নান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:২৫ এএম, ০৪ অক্টোবর, ২০২৬ 29
রাজপথের লড়াকু সৈনিক থেকে সংসদের আসনে এমপি এম এ হান্নান

খ ম জায়েদ হোসেন নাসিরনগর

(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ


টানা আন্দোলন-সংগ্রাম, রাজপথের লড়াই এবং তৃণমূল রাজনীতির অভিজ্ঞতা—এই পথ পেরিয়ে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন এম এ হান্নান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর সংসদীয় ২৪৩

আসনে স্বাধীনতা পরবর্তী এই প্রথম বারের মতো  বিএনপির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি এখন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন।

এমপি এম এ হান্নান কেবল রাজনৈতিক নেতা নন, স্থানীয়দের কাছে তিনি সাহস ও ত্যাগের প্রতীক হিসেবে পরিচিত। ছাত্ররাজনীতি থেকে উঠে এসে স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে টানা ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে এবং দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকার কারণে তাকে বহুবার কারাবরণ করতে হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েও তিনি জাতীয়তাবাদী চেতনা হৃদয়ে লালন করে, আদর্শকে বুকে ধারণ করে, বিচ্যুত হননি বলে নেতাকর্মীরা জানান।

আন্দোলনের রাজপথে যে তরুণ একদিন স্লোগানের কণ্ঠে স্বপ্নের আগুন জ্বালিয়েছিলেন, আজ তিনিই জাতীয় সংসদে আইন প্রণয়নের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। তিনি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর সংসদীয় ২৪৩আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জননেতা এম এ হান্নান এমপি।

রাজনীতির প্রতিটি বাঁকে সংগ্রামকে সঙ্গী, ত্যাগকে শক্তি আর জনগণকে প্রেরণা করে এগিয়ে চলার এই দীর্ঘ পথচলা কেবল একজন নেতার ব্যক্তিগত উত্থানের গল্প নয়; এটি আদর্শ, অধ্যবসায় ও জননেতৃত্বের এক অনিবার্য পরিণতির ইতিহাস।

মহান মুক্তিযুদ্ধের শহীদ পরিবারে জন্ম গ্রহণ করা রাজপথের অকুতোভয় বীরসৈনিক

এম পি এম এ হান্নান তিনি গোর্কণ ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান হিসেবে দীর্ঘ চৌদ্দটি বছর অতিবাহিত করেন। দীর্ঘদিন তিনি নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও

সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এখনো সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।তার দল যখন বিরোধী দলে তখন সে অনেক হামলা মামলার সম্মুক্ষিণ হয়েছেন।অনেক বার জেলও কেটেছেন।জেলখানা থাকাবস্থায় তার মায়ের মৃত্যু হলে সে জেল থেকে পেরোলে জামিনে এসে জানাযায় অংশ গ্রহণ করেন।শুধু এম পি এম এ হান্নান নয়। বর্তমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশীর উদ্দিন তুহিন,সাংগঠনিক সম্পাদক এডঃ আলী আজম চৌধুরী, বিএনপি নেতা ছয়, ছয় বারের সফল ইউনিয়ন পরিষদের মেম্বার  মোঃ আজদু মেম্বার সহ অনেক নেতাকর্মীও দীর্ঘদিন কারাবরণ করেছেন।

কিন্তু বিগত জাতীয় সংসদ নির্বাচনে এম এ হান্নানকে  অগাধ বিশ্বাস ও ভালবাসে তার নির্বাচনী এলাকার জনগণ ভোট দিয়ে এম পি নির্বাচিত করেন।বিএনবি সরকারের সাত মাসের বয়সে  তার নির্বাচনী এলাকার বেশ কয়েকটি চোখে পড়ার মত কাজের কারনে সহজেই জনগনের  হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছেন এম পি এম এ হান্নান।তার উল্লেখযোগ্য ও চোখে পড়ার মত কাজ গুলো হল নাসিরনগর নগর সদর বাজারের দীর্ঘদিনের ভগ্নদশায় পতিত রাস্তা ও ড্রেইন পুনঃনির্মান,

নাসিরনগর সরকারী ডিগ্রি কলেজে দুটি বিষয়ে  অনার্স কোর্স চালু, এলাকায় প্রথমবারের মতো ফারমার্স কোল্ড স্টোরেজ চালু,নাসিরনগর খেলার মাঠের সংস্কার,সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়ককে ফোরলেনে উন্নতি করন, ১৩টি ইউনিয়নে অবহেলিত বিভিন্ন রাস্তা- ঘাটের উন্নয়ন, ধরমন্ডল - সায়াউক সড়কের কাজের সংস্কার, খাল খনন, শিক্ষা, চিকিৎসা সেবার মান উন্নয়ন

সহ আরো  উল্লেখযোগ্য কয়েকটি কাজ রয়েছে। যার দ্ধারা অতিদ্রুত তিনি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।  নাসিরনগর উপজেলাবাসী তার বিভিন্ন কাজ কর্মে সন্তোষ প্রকাশ করতে শুরু করেছেন।

একজন ভোটার বলেন, “আমরা একজন প্রকৃত জননেতাকে বেছে নিয়েছি, যিনি সুখে-দুঃখে আমাদের পাশে থাকবেন।”

দলীয় নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘদিন মাঠপর্যায়ে কাজ করার অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ সংসদ সদস্য হিসেবে এমপি এম এ হান্নান কাজকে আরও বাস্তবভিত্তিক করবে। তাদের প্রত্যাশা, তিনি কেবল আইন প্রণয়নেই নয়, জনগণের সমস্যা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংসদীয় কমিটির নজরে আনার ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করবেন।