অনলাইন, ২৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কৃষকের সহায়তার টাকাসহ ৫৯ লাখ টাকা তুলে ‘উধাও’ ইউপি কর্মকর্তা, আটক ২ পল্লবীতে পার্ক করা বাসে আগুন, দিনভর ঢাকা-কুমিল্লায় ককটেল বিস্ফোরণ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, ভারতকে দুবার চিঠি দিয়েও জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ছাত্রদল নেতা জনি হত্যা: এবার গ্রেপ্তার এসপি আজাদ, ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ: বাংলাদেশ ব্যাংক ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না, ফিরবেন হাতকড়া পরে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২ সেন্টিমিটারের জন্য হাতছাড়া সোনা, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা ইউটিউবে আগেই প্রশ্ন! ত্রিশালে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত ২ শ্রীমঙ্গলের মহিউদ্দিন ঝাড়ুসহ ১১ যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, বোতলজাত ২০৭ টাকা বাংলাদেশের পোশাকে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, অভিযোগ কম মজুরি ও অতিরিক্ত উৎপাদনের ‘ভেতরে দালাল রেখে যুদ্ধে জেতা যায় না’, অর্জুন সিংয়ের হুমকির পর আসিফ মাহমুদ শাহজালালে ‘লাগেজ কাটা’র অভিযোগ, ক্যামেরার ফুটেজে মিলল ভিন্ন চিত্র ভিসা-গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো কর্মীকে
হোম › আমেরিকা › ভিসা-গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো কর্মীকে

ভিসা-গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো কর্মীকে

যুক্তরাষ্ট্র ডেস্ক | প্রকাশিত: ০৯:৪২ এএম, ২৬ নভেম্বর, ২০২৬ 44
ভিসা-গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো কর্মীকে
মো: নাজমুল হক
মো: নাজমুল হকযুক্তরাষ্ট্র প্রতিনিধি॥

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের এক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজার হাজার বিদেশি ভিসাধারী কর্মীকে। প্রতিষ্ঠানটি তাদের সবচেয়ে বড় বিভাগ আইবিএম কনসাল্টিংয়ের বেশিরভাগ পদে মার্কিন ওয়ার্ক ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বজুড়ে আইবিএমের প্রায় ২ লাখ ৬৪ হাজার কর্মীর মধ্যে দেড় লাখের বেশি এই বিভাগে কাজ করেন।

প্রতিবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মীদের যুক্তরাষ্ট্রের বাইরে অন্য দেশে গিয়ে কাজ চালিয়ে যাওয়া অথবা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে চাকরি ছাড়ার বিকল্প দেওয়া হয়েছে। সিদ্ধান্ত নিতে কর্মীদের তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। যাঁরা যুক্তরাষ্ট্রের বাইরে যেতে রাজি হবেন না, তাঁদের তিন মাসের বিচ্ছেদ ভাতা দেওয়া হবে।

আইবিএম বলছে, ব্যবসায়িক চাহিদা ও দক্ষ কর্মীর প্রাপ্যতার পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, দক্ষ কর্মীর ঘাটতি মেটাতে তারা এত দিন যুক্তরাষ্ট্রের উচ্চদক্ষ ভিসা কর্মসূচি ব্যবহার করত, তবে কয়েক বছর ধরে এসব কর্মসূচিতে তাদের অংশগ্রহণ কমছিল। তিনি জানান, সব বিভাগে স্পনসরশিপ বন্ধ করা হয়নি; সিদ্ধান্তটি মূলত কনসাল্টিং বিভাগের বেশিরভাগ পদের জন্য প্রযোজ্য। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থার (ইউএসসিআইএস) তথ্য অনুযায়ী, ২০২৬ অর্থবছরে আইবিএমের মাত্র ১ হাজার ৬১১টি এইচ-১বি আবেদন অনুমোদন পেয়েছে।

এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে কর্মরত হাজারো বিদেশি পেশাজীবী, বিশেষ করে ভারতীয়রা, নতুন অনিশ্চয়তায় পড়তে পারেন। এইচ-১বি ভিসাধারী এবং গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা কর্মীদের জন্য এটি বড় ধাক্কা, কারণ অনেক বিদেশি পেশাজীবী কাজের ভিসা ও স্থায়ী বসবাসের আবেদনের জন্য নিয়োগদাতার স্পনসরশিপের ওপর নির্ভর করেন।

ট্রাম্প প্রশাসন উচ্চদক্ষ বিদেশি কর্মী কমাতে বড় কোম্পানিগুলোর ওপর চাপ বাড়িয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন, এইচ-১বি কর্মসূচিতে প্রায়ই প্রতারণা হয় এবং এতে দক্ষ মার্কিনিরা চাকরি হারান। গত বছর নতুন এইচ-১বি আবেদনে এককালীন ১ লাখ ডলার ফি ঘোষণা করে প্রশাসন। গত অক্টোবরে প্রতারণার অভিযোগ তুলে অ্যাডোবি, কগনিজ্যান্ট, ইনফোসিস, টাটা কনসালট্যান্সি সার্ভিসেস ও মাইক্রোসফটসহ কয়েকটি প্রতিষ্ঠানকে এইচ-১বি কর্মীদের গ্রিন কার্ড আবেদনের একটি কর্মসূচি থেকে স্থগিত করা হয়।

সূত্র: আল জাজিরা, রয়টার্স, জাগো নিউজ

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓