অনলাইন, ২৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
মাদক পাচারকারীদের তথ্য চেয়ে ডিইএর ‘টিপ লাইন’, যুক্তরাষ্ট্রের কাছে মেক্সিকোর আনুষ্ঠানিক অভিযোগ কুইবেকে হিজাব-পাগড়িসহ ধর্মীয় প্রতীক নিষেধাজ্ঞা বহাল রাখলেন কানাডার সুপ্রিম কোর্ট এনভিডিয়া প্রধানকে ফেরাতে ট্রাম্পের হস্তক্ষেপ, নিজ দলেই তোপের মুখে প্রেসিডেন্ট নাসিরনগরে লেপ-তোষকের দোকানে আগুন, পুড়ে ছাই লাখ টাকার মালামাল জাল জন্মনিবন্ধনে পাসপোর্টের চেষ্টা, নেত্রকোনায় দুই রোহিঙ্গাসহ আটক ৪ ভারতে তিন বছর কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নওগাঁয় খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় ২২ হাজার কেজি চাল মজুত, মামলা নওগাঁর মহাদেবপুরে শ্রমিক লীগ নেতা আশেক এলাহী আটক আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন কাল, নেতৃত্ব বাছাইয়ে প্রস্তুত দেড় লাখ শ্রমিক কুলাউড়ার আলীনগর সীমান্তে ২৫২০ প্যাকেট ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার যশোরে সাড়ে তিন কোটি টাকার ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক যশোরে মাটি সরানোর সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত; একজনের অবস্থা গুরুতর নিরাপত্তার আশঙ্কায় ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের অন্তত ছয় মন্ত্রী-কর্মকর্তা ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর বসব না: নাসীরুদ্দীন পাটওয়ারী থানা-হাসপাতাল যারা জ্বালিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
হোম › আমেরিকা › থ্যাংকসগিভিংয়ের দিনে পূর্ব উপকূলে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন প্রায় ৯ লাখ গ্রাহক, শত শত ফ্লাইট বাতিল

থ্যাংকসগিভিংয়ের দিনে পূর্ব উপকূলে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন প্রায় ৯ লাখ গ্রাহক, শত শত ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্র ডেস্ক | প্রকাশিত: ০৭:০৮ পিএম, ২৬ নভেম্বর, ২০২৬ 53
থ্যাংকসগিভিংয়ের দিনে পূর্ব উপকূলে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন প্রায় ৯ লাখ গ্রাহক, শত শত ফ্লাইট বাতিল
মারুফ নূর
মারুফ নূরফিলাডেলফিয়া প্রতিনিধি ॥

থ্যাংকসগিভিংয়ের দিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী নর’ইস্টার ঝড়। ঝোড়ো বাতাস, ভারী বৃষ্টি ও উপকূলীয় বন্যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাখো বাড়ি ও প্রতিষ্ঠান, বিপর্যস্ত হয়েছে ছুটির দিনের যাত্রা। পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ৯ লাখ গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন।

এর মধ্যে পেনসিলভানিয়ায় দুই লাখের বেশি, ভার্জিনিয়ায় দেড় লাখের বেশি এবং মিসৌরিতে এক লাখের বেশি গ্রাহক বিদ্যুৎ সংযোগ হারান। মেরিল্যান্ডের মন্টগোমারি ও প্রিন্স জর্জেস কাউন্টির প্রায় ২০ লাখ পানি গ্রাহককে বিদ্যুৎ বিভ্রাটের কারণে পানি সাশ্রয়ের অনুরোধ জানানো হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্যমতে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুই হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত এবং ৪২০টির বেশি বাতিল হয়েছে। বাল্টিমোর-ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর পর্যন্ত প্রায় ২৫ শতাংশ ফ্লাইট বাতিল হয়। নিউইয়র্কের জেএফকে ও লাগার্ডিয়া, নিউয়ার্ক, ফিলাডেলফিয়া, বোস্টন লোগান ও রিগ্যান ন্যাশনাল বিমানবন্দরেও ব্যাপক বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটে। ইউনাইটেড, ডেল্টা, আমেরিকান ও সাউথওয়েস্ট এয়ারলাইনস যাত্রীদের বিনা ফিতে তারিখ বদলের সুযোগ দিয়েছে।

নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও ওয়েস্টচেস্টারসহ নিউইয়র্কের কিছু অংশ এবং পুরো নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউইয়র্ক সিটিতে ঘণ্টায় ৬৫ মাইল পর্যন্ত দমকা হাওয়ার সতর্কতা ছিল। মেয়র জোহরান মামদানি জানান, বন্যার পানিতে আটকে পড়া দুজনকে গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘সবাইকে নিরাপদ থাকার কথা মনে করিয়ে দিতে চাই, আপনার নিরাপত্তার চেয়ে কোনো গন্তব্যই বেশি গুরুত্বপূর্ণ নয়।’

ভার্জিনিয়ায় ঝোড়ো বাতাসের কারণে চেসাপিক বে ব্রিজ-টানেল কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয় এবং নরফোকে বন্যায় চালকেরা আটকা পড়েন। ঝড়ের কারণে নিউইয়র্কে মেসির শততম থ্যাংকসগিভিং প্যারেড শনিবার পর্যন্ত পিছিয়েছে এবং ফিলাডেলফিয়ার প্যারেড বাতিল হয়েছে। এখন পর্যন্ত ঝড়ে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আবহাওয়াবিদেরা বলছেন, শুক্রবারও বিমানযাত্রায় কিছুটা বিঘ্ন থাকতে পারে, তবে সপ্তাহান্তে আবহাওয়া ভালো থাকার সম্ভাবনা রয়েছে।

সূত্র: সিবিএস নিউজ, দ্য ওয়েদার চ্যানেল, ফক্স ফাইভ নিউইয়র্ক

প্রতীকী ছবি

লিংক কপি হয়েছে ✓
এনভিডিয়া প্রধানকে ফেরাতে ট্রাম্পের হস্তক্ষেপ, নিজ দলেই তোপের মুখে প্রেসিডেন্ট এনভিডিয়া প্রধানকে ফেরাতে ট্রাম্পের হস্তক্ষেপ, নিজ দলেই তোপের মুখে প্রেসিডেন্ট ◷ ৭ ঘণ্টা ৫১ মিনিট আগে নিরাপত্তার আশঙ্কায় ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের অন্তত ছয় মন্ত্রী-কর্মকর্তা নিরাপত্তার আশঙ্কায় ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের অন্তত ছয় মন্ত্রী-কর্মকর্তা ◷ ১০ ঘণ্টা ১০ মিনিট আগে যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের ঝড়ে বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ গ্রাহক, আড়াই হাজার ফ্লাইট বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের ঝড়ে বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ গ্রাহক, আড়াই হাজার ফ্লাইট বিপর্যস্ত ◷ ২০ ঘণ্টা ২৪ মিনিট আগে থ্যাংকসগিভিংয়ে শুভেচ্ছা ট্রাম্প-মেলানিয়ার, বার্তায় প্রতিপক্ষ ও অভিবাসীদের আক্রমণ প্রেসিডেন্টের থ্যাংকসগিভিংয়ে শুভেচ্ছা ট্রাম্প-মেলানিয়ার, বার্তায় প্রতিপক্ষ ও অভিবাসীদের আক্রমণ প্রেসিডেন্টের ◷ ১ দিন আগে হোয়াইট হাউসে ‘ফ্রিডম’ ও ‘ফেদার্স’কে ক্ষমা করলেন ট্রাম্প, ঠাঁই হবে টেক্সাস এঅ্যান্ডএম-এ হোয়াইট হাউসে ‘ফ্রিডম’ ও ‘ফেদার্স’কে ক্ষমা করলেন ট্রাম্প, ঠাঁই হবে টেক্সাস এঅ্যান্ডএম-এ ◷ ১ দিন আগে কেপ মে-তে ভাঙল জোয়ারের রেকর্ড, জার্সি শোরে বন্যা; ১০৭ বছরের ফিলাডেলফিয়া প্যারেড বাতিল কেপ মে-তে ভাঙল জোয়ারের রেকর্ড, জার্সি শোরে বন্যা; ১০৭ বছরের ফিলাডেলফিয়া প্যারেড বাতিল ◷ ১ দিন আগে