Columbus, ০৪ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
আখতারুজ্জামানের জামিন শুনানিতে আদালতে হট্টগোল, আইনজীবীদের মধ্যে হাতাহাতি সাত শর্ত পূরণ না হলে খুলবে না হরমুজ প্রণালি: ইরান কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের চালান ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১,৬০৮ স্বচ্ছতা, জবাবদিহি ও মানবাধিকার নিশ্চিত করেই এগোতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারে টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে যুবক আটক নোয়াখালীতে মাদক মিশ্রিত ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা সদ্য অপসারিত ও ওএসডি হওয়া সিভিল সার্জন বিদায়ে উন্মোচিত হলো চাঞ্চল্যকর তথ্য! নির্মাণাধীন সড়কে ট্রাকের ধাক্কায় কোম্পানীগঞ্জে বৃদ্ধা নিহত রাজপথের লড়াকু সৈনিক থেকে সংসদের আসনে এমপি এম এ হান্নান রাজনগরে শ্রমিক দলের সভাপতির ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার-৩ ৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান কমলগঞ্জের চুরির গরু, কুলাউড়ায় আওয়ামীলীগ নেতার বাড়ীতে নোয়াখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুতি, মণ্ডপে সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ
হোম › জাতীয় › দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:০২ এএম, ২০ আগস্ট, ২০২৬ 84
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিউজ ডেস্ক

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে তিনি বিজয়ী হন।


রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯টি ভোটের মধ্যে ৩৪৩টি ভোট পড়েছে। মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন।


দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল। এর আগে ১৯৯১ সালে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। এরপর টানা কয়েকটি রাষ্ট্রপতি নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনুষ্ঠিত হয়।


রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর অলি আহমদ মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, নতুন রাষ্ট্রপতি দলীয় ও গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের সব নাগরিকের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।


মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন একটি অধ্যায়ের সূচনা হলো।