অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
লকডাউন ঘিরে সারা দেশে আগুন-ককটেল, এক মাসে দুই শতাধিক নাশকতা: পুলিশ সদরদপ্তর পাবনার বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, ১২৩ রাবার বুলেট ছুড়ল পুলিশ পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিতে যুবলীগ কর্মী নিহত নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ
হোম › রাজনীতি › আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে: ফখরুল

আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে: ফখরুল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:২৩ পিএম, ১১ নভেম্বর, ২০২৫ 171
আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে দেওয়া তার একটি বক্তব্যকে ভুলভাবে গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন। 

তিনি বলেছেন, তিনি কেবল একটি নির্দিষ্ট ইউনিয়নের হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার কথা বলেছিলেন, কিন্তু এটি ভুল ব্যাখ্যা করে দেশব্যাপী হয়রানিমূলক মামলা প্রত্যাহার বা দায়ের না করার বিষয়ে বক্তব্য হিসেবে প্রকাশ করা হয়েছে, যা ‘অত্যন্ত দুঃখজনক’।


মঙ্গলবার (১১ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে মির্জা ফখরুল এ দাবি করেন।


বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেছেন, বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় তিনি বক্তব্য দেন। তার ওই বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি তার বক্তব্যে বলেছেন যে, বিএনপি প্রতিশোধের রাজনীতি করতে চায় না এবং আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চায় না।


তিনি আরও বলেছেন, এই নির্দিষ্ট ইউনিয়নে (মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় যে ইউনিয়নে অবস্থিত) হয়রানিমূলক কোনো মামলা হলে তারা তা তুলে নেবেন; কিন্তু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, তিনি দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে বক্তব্য প্রদান করেছেন; যা মোটেও সঠিক নয়।


মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসী ও দলের নেতাকর্মীদের গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

লিংক কপি হয়েছে ✓