অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নেত্রকোণায় পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা কুষ্টিয়া সীমান্তে কঠোর নিরাপত্তা, দ্বিগুণ টহলে সতর্ক বিজিবি ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার প্রকল্প, স্থায়ী সমাধানে টিআরএমের দাবি টিকটকে প্রেম, মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন নূর হায়াতি তাইপেতে মেয়র পদে বিরোধী কেএমটির জয়, তিন বড় শহর ফিরে পাচ্ছে ডিপিপি গাজার শিশুকে নিয়ে ইসরায়েলবিরোধী বিজ্ঞাপন সরাল এনবিসি আইসের সমালোচকদের পরিচয় জানতে গ্র্যান্ড জুরি সমন, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা সৌদিতে এক সপ্তাহে ৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি অবসরের ঘোষণা মুশফিকের, ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই শেষ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত দেশ ছেড়ে পালালেও হত্যার রাজনীতি ছাড়েনি পরাজিত শক্তি: রিজভী সিলেটে এমপি এমএ মালিকের বাড়িতে পেট্রোল বোমা হামলা রাজধানীতে পুলিশের দুই গাড়ি ও যাত্রীবাহী বাসে আগুন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশজুড়ে সতর্কতা, মাঠে বিজিবি-আনসার
হোম › রাজনীতি › সিলেটে এমপি এমএ মালিকের বাড়িতে পেট্রোল বোমা হামলা

সিলেটে এমপি এমএ মালিকের বাড়িতে পেট্রোল বোমা হামলা

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০২:০২ পিএম, ২৮ নভেম্বর, ২০২৬ 43
সিলেটে এমপি এমএ মালিকের বাড়িতে পেট্রোল বোমা হামলা
শহিদুল ইসলাম
শহিদুল ইসলামপ্রতিবেদক॥

সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিকের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। রাত ৩টার দিকে শহরতলীর দক্ষিণ সুরমার তেতলিতে তার বাড়িতে এ হামলা হয়। বাসায় ফিরে তিনি সবে ঘুমিয়েছিলেন, এমন সময় পেট্রোল বোমার আগুন ঘরের চালে ছড়িয়ে পড়ে।

সিসিটিভিতে বিষয়টি দেখে নিরাপত্তাকর্মীরা বাইরে বের হতেই হামলাকারীরা একটি পিকআপে করে মহাসড়ক দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কেউ হতাহত হননি।

এমএ মালিক যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতা ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় তার বাড়িতে একাধিকবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এবার প্রথমবার দেশে এসে নির্বাচন করে তিনি এমপি নির্বাচিত হন। দুদিন আগে সাম্প্রতিক অগ্নিসন্ত্রাস নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে তার একটি মন্তব্য সিলেটে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর পরই এ হামলা হলো।

পুলিশ ধারণা করছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটাতে পারে। তবে এ বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমপি মালিকের ধারণা, আগেও যে গোষ্ঠী তার ওপর হামলার চেষ্টা করেছিল, তারাই নতুন করে তাকে টার্গেট করছে।

এর আগে গত ২০ নভেম্বর সিলেট নগরের দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায়ও একইভাবে আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল। ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। আট দিনের মাথায় আরেক জনপ্রতিনিধির বাড়িতে হামলায় নগরে আতঙ্ক ছড়িয়েছে। ভিআইপিদের বাসার নিরাপত্তা ও নগরজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে।

প্রতীকী ছবি

লিংক কপি হয়েছে ✓