অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ বড়লেখায় চার শতাধিক চা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা শিক্ষক সংকটে নাসিরনগরের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাহত পাঠদান সিলেট সিটির সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্যে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির নেত্রকোণায় পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা কুষ্টিয়া সীমান্তে কঠোর নিরাপত্তা, দ্বিগুণ টহলে সতর্ক বিজিবি ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার প্রকল্প, স্থায়ী সমাধানে টিআরএমের দাবি টিকটকে প্রেম, মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন নূর হায়াতি তাইপেতে মেয়র পদে বিরোধী কেএমটির জয়, তিন বড় শহর ফিরে পাচ্ছে ডিপিপি
হোম › বাংলাদেশ › পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন

পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১১:১৪ পিএম, ২৮ নভেম্বর, ২০২৬ 38
পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন
তাসনোভা মৃদুলা
তাসনোভা মৃদুলাসহকারী সম্পাদক॥

নেত্রকোনার পূর্বধলায় এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এর জেরে উপজেলার বিভিন্ন এলাকায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাদের বাড়িসহ অন্তত নয়টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজার এলাকায় ঘটনার সূত্রপাত। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে কয়েকজন পুটিকা বাজারে ‘জয় বাংলা’ স্লোগান দেন। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাধা দিলে একপর্যায়ে যুবদল নেতা আবু বকর রানাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ।

পূর্বধলা থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী মিছিলের উদ্দেশে জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। পুলিশের টহল দেখে পালানোর সময় তারা রানাকে একা পেয়ে কুপিয়ে জখম করেন। এর জেরে উত্তেজিত জনতা যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন দেয়।

পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা আমানুর রশীদ খান জুয়েলসহ আরও কয়েকজনের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। আধাপাকা ঘর থেকে শুরু করে দোতলা-তিনতলা ভবনও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

আহমদ হোসেনের ভাতিজা মিজানুর রহমানের অভিযোগ, বিএনপি ও এর সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী অতর্কিতে এসে তাদের বাড়িতে আগুন দেয়। তবে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার বলেন, কারা অগ্নিসংযোগে জড়িত তা তিনি জানেন না। দলের নেতাকর্মীদের এ ধরনের তৎপরতা থেকে বিরত থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

আহত যুবদল নেতা আবু বকর রানাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

প্রতীকী ছবি

লিংক কপি হয়েছে ✓