অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
লকডাউন ঘিরে সারা দেশে আগুন-ককটেল, এক মাসে দুই শতাধিক নাশকতা: পুলিশ সদরদপ্তর পাবনার বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, ১২৩ রাবার বুলেট ছুড়ল পুলিশ পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিতে যুবলীগ কর্মী নিহত নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ
হোম › বাংলাদেশ › পাবনার বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, ১২৩ রাবার বুলেট ছুড়ল পুলিশ

পাবনার বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, ১২৩ রাবার বুলেট ছুড়ল পুলিশ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৩:১২ এএম, ২৯ নভেম্বর, ২০২৬ 45
পাবনার বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, ১২৩ রাবার বুলেট ছুড়ল পুলিশ
বোরহান উদ্দিন ভূঁইয়া
বোরহান উদ্দিন ভূঁইয়াবিভাগীয় সম্পাদক

পাবনার বেড়া মডেল থানায় বল্লম ও ককটেল নিয়ে হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা। রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টার দিকে থানার পাশে বেড়া পৌর এলাকার শম্ভুপুর মহল্লা থেকে অর্ধশতাধিক ব্যক্তি এ হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, হামলাকারীরা থানার দিকে ইটপাটকেল ও ফালা-বল্লম নিক্ষেপ করে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে এ অবস্থা চলে। পুলিশ ১২টি কাঁদানে গ্যাসের শেল ও ১২৩টি রাবার বুলেট ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে।

হামলাকারীরা পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দেয় এবং পাবনা-ঢাকা পথে চলাচলকারী আলহামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে। পরিবহনটির অন্যতম মালিক মোমিতুল চৌধুরী জানান, ক্ষতিগ্রস্ত বাসটি মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বেড়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বলে পুলিশ জানতে পেরেছে। হামলার পর স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ফেসবুকে থানায় হামলার কথা জানিয়ে পোস্টও দেওয়া হয়। পুলিশ আগে থেকেই সতর্ক থাকায় অল্প সময়ের মধ্যে হামলাকারীদের ছত্রভঙ্গ করা সম্ভব হয়েছে।

থানায় হামলার খবর ছড়িয়ে পড়লে বেড়া পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী থানার ফটকে অবস্থান নেন। ওসি জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি।

উল্লেখ্য, গত ১৯ থেকে ২১ নভেম্বর টানা তিন দিন বেড়া পৌর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছিল। থানায় হামলার বিষয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

প্রতীকী ছবি

লিংক কপি হয়েছে ✓