অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ বড়লেখায় চার শতাধিক চা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা শিক্ষক সংকটে নাসিরনগরের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাহত পাঠদান সিলেট সিটির সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্যে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির
হোম › রাজনীতি › আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ

আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০২:১৩ এএম, ২৯ নভেম্বর, ২০২৬ 33
আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ
শহিদুল ইসলাম
শহিদুল ইসলামপ্রতিবেদক॥

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দেশের কয়েকটি জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তার কারণে রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে পরিবহন মালিকরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

বরগুনা থেকে রোববার সকাল থেকে ঢাকাগামী সব পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বরগুনা থেকে বরিশালসহ অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাস টার্মিনালে পুলিশ মোতায়েন রয়েছে। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রোকনুজ্জামান সালাম বলেন, গাড়ি ভাঙচুর বা পুড়িয়ে দেওয়ার আশঙ্কায় মালিকরা নিরাপত্তার স্বার্থে ঢাকার বাস বন্ধ রেখেছেন।

নড়াইল-ঢাকা রুটেও রোববার ভোর ৫টা থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। পদ্মা সেতু হয়ে এ রুটে নতুন টিকিট বিক্রিও বন্ধ রেখেছে অধিকাংশ পরিবহন। সোহাগ পরিবহনের ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম গুলু এবং নড়াইল বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী হাসান জানান, যাত্রী ও পরিবহনের নিরাপত্তার কথা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেন্টস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের তালার সঙ্গে ককটেলসদৃশ বস্তু বেঁধে রেখে গেছে দুর্বৃত্তরা। রোববার সকালে নিরাপত্তাকর্মী বস্তুটি দেখতে পেলে এলাকায় আতঙ্ক ছড়ায়। পরে পুলিশ এসে বস্তুটি উদ্ধার করে পানিতে ভিজিয়ে রাখে।

এর আগে শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ, শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণ এবং দিনাজপুরে রেললাইনে নাশকতার চেষ্টার ঘটনা ঘটে। কর্মসূচি ঘিরে দেশজুড়ে বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন রয়েছে।

এসব ঘটনার বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রতীকী ছবি

লিংক কপি হয়েছে ✓