অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নেত্রকোণায় পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা কুষ্টিয়া সীমান্তে কঠোর নিরাপত্তা, দ্বিগুণ টহলে সতর্ক বিজিবি ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার প্রকল্প, স্থায়ী সমাধানে টিআরএমের দাবি টিকটকে প্রেম, মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন নূর হায়াতি তাইপেতে মেয়র পদে বিরোধী কেএমটির জয়, তিন বড় শহর ফিরে পাচ্ছে ডিপিপি গাজার শিশুকে নিয়ে ইসরায়েলবিরোধী বিজ্ঞাপন সরাল এনবিসি আইসের সমালোচকদের পরিচয় জানতে গ্র্যান্ড জুরি সমন, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা সৌদিতে এক সপ্তাহে ৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি অবসরের ঘোষণা মুশফিকের, ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই শেষ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত দেশ ছেড়ে পালালেও হত্যার রাজনীতি ছাড়েনি পরাজিত শক্তি: রিজভী সিলেটে এমপি এমএ মালিকের বাড়িতে পেট্রোল বোমা হামলা রাজধানীতে পুলিশের দুই গাড়ি ও যাত্রীবাহী বাসে আগুন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশজুড়ে সতর্কতা, মাঠে বিজিবি-আনসার
হোম › বাংলাদেশ › রাজধানীতে পুলিশের দুই গাড়ি ও যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীতে পুলিশের দুই গাড়ি ও যাত্রীবাহী বাসে আগুন

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০২:০১ পিএম, ২৮ নভেম্বর, ২০২৬ 49
রাজধানীতে পুলিশের দুই গাড়ি ও যাত্রীবাহী বাসে আগুন
মো: নাজমুল হাসান বাবু
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক

রাজধানীতে পুলিশের দুটি গাড়ি ও একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোররাত ৪টার দিকে মোহাম্মদপুরের বসিলায় এসআরবি-২ হেডকোয়ার্টারের অদূরে রাস্তার পাশে রাখা পুলিশের দুটি পিকআপে আগুন দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক মোটরসাইকেল নিয়ে বসিলা-মোহাম্মদপুর সড়কে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও করছেন। কালো হুডি পরা আরেক যুবক রাস্তার পাশে পরপর পার্ক করা পুলিশের দুটি পিকআপে গিয়ে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই পেছনের সাদা রঙের পিকআপটি পুড়ে যায় এবং পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।

এদিকে শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ফায়ার সার্ভিসের বিপরীত পাশে বাটা শোরুম ও একটি হোটেলের সামনে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাসটির কয়েকটি সিট ও জানালা পুড়ে গেছে। এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

একই দিন ভোরে সাভার ও আশুলিয়ায় পার্ক করে রাখা তিনটি বাসে আগুন দেওয়া হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দুই দিনের কর্মসূচিকে সামনে রেখে রাজধানী ও আশপাশে এমন ঘটনা বাড়ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, চলতি মাসেই সারা দেশে পুলিশের ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ হয়েছে এবং এসব ঘটনায় ২১ পুলিশ সদস্য আহত হয়েছেন। নাশকতা ঠেকাতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বসিলায় আগুন দেওয়া যুবকদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রতীকী ছবি

লিংক কপি হয়েছে ✓