অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ বড়লেখায় চার শতাধিক চা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা শিক্ষক সংকটে নাসিরনগরের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাহত পাঠদান সিলেট সিটির সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্যে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির নেত্রকোণায় পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা কুষ্টিয়া সীমান্তে কঠোর নিরাপত্তা, দ্বিগুণ টহলে সতর্ক বিজিবি ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার প্রকল্প, স্থায়ী সমাধানে টিআরএমের দাবি টিকটকে প্রেম, মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন নূর হায়াতি তাইপেতে মেয়র পদে বিরোধী কেএমটির জয়, তিন বড় শহর ফিরে পাচ্ছে ডিপিপি
হোম › রাজনীতি › আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ

আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১১:১৪ পিএম, ২৮ নভেম্বর, ২০২৬ 43
আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ
মো: শরীফুল ইসলাম
মো: শরীফুল ইসলামঢাকা প্রতিনিধি॥

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার রাত থেকে রোববার (২৯ নভেম্বর) ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ, বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের গোলচত্বরে রোববার ভোর ৫টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন। বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ধাওয়া দিলে আধা ঘণ্টা ধরে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ সময় শত শত বোমা বিস্ফোরণ ঘটানো হয় বলে মানবজমিনের প্রতিবেদনে বলা হয়েছে।

জাজিরার ঘটনায় একটি খাবারের দোকানসহ ১৫-২০টি দোকান ও ফুটপাতের দোকানে আগুন দেওয়া হয় এবং বিএনপির নেতাকর্মীদের অস্থায়ী ক্লাবে ভাঙচুর হয়। ইব্রাহিম (৩৫) নামে এক যুবলীগ কর্মী গুরুতর আহত হয়েছেন।

এদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে রোববার ভোর ৪টা থেকে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। সকালে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা শুরু করে।

শনিবার রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের কালিরবাজার এলাকায় অবরোধ করে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়া হয়। এতে প্রায় দুই কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পুলিশ এবং স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নিলে অবরোধকারীরা একটি কাভার্ড ভ্যান সড়কের মাঝে রেখে পালিয়ে যায়। পরে সেখানে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর বাসভবনের সামনের পুকুরপাড়ে এবং মাওনা চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ইউএনও নাহিদ ভূঁঞা জানান, সীমানাপ্রাচীরের বাইরে থেকে ককটেল ছোড়া হয়, তিনি নিরাপদ আছেন।

অন্যদিকে ডিএমপি জানিয়েছে, রাজধানীতে গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযানে ৪৪২ জনকে গ্রেপ্তার এবং ৪১টি মামলা করা হয়েছে। অভিযানে পাঁচটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এসব ঘটনায় আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রতীকী ছবি

লিংক কপি হয়েছে ✓