অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নেত্রকোণায় পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা কুষ্টিয়া সীমান্তে কঠোর নিরাপত্তা, দ্বিগুণ টহলে সতর্ক বিজিবি ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার প্রকল্প, স্থায়ী সমাধানে টিআরএমের দাবি টিকটকে প্রেম, মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন নূর হায়াতি তাইপেতে মেয়র পদে বিরোধী কেএমটির জয়, তিন বড় শহর ফিরে পাচ্ছে ডিপিপি গাজার শিশুকে নিয়ে ইসরায়েলবিরোধী বিজ্ঞাপন সরাল এনবিসি আইসের সমালোচকদের পরিচয় জানতে গ্র্যান্ড জুরি সমন, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা সৌদিতে এক সপ্তাহে ৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি অবসরের ঘোষণা মুশফিকের, ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই শেষ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত দেশ ছেড়ে পালালেও হত্যার রাজনীতি ছাড়েনি পরাজিত শক্তি: রিজভী সিলেটে এমপি এমএ মালিকের বাড়িতে পেট্রোল বোমা হামলা রাজধানীতে পুলিশের দুই গাড়ি ও যাত্রীবাহী বাসে আগুন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশজুড়ে সতর্কতা, মাঠে বিজিবি-আনসার
হোম › শিক্ষা › নেত্রকোণায় পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা

নেত্রকোণায় পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০২:১৩ পিএম, ২৮ নভেম্বর, ২০২৬ 43
নেত্রকোণায় পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা
মামুন রণবীর
মামুন রণবীরনেত্রকোণা জেলার প্রতিনিধি॥

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নেত্রকোণা জেলার নিবন্ধিত ৪০টি পাঠাগারের প্রতিনিধিদের অংশগ্রহণে পাঠাগার ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) জেলার ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমির হলরুমে এ প্রশিক্ষণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাজেদা আক্তার পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. ইকবাল হাসান তপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিজ আফসানা বেগম।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক ফরিদ উদ্দিন সরকার, সহকারী পরিচালক আনোয়ার হোসেন, ইনামুল হক ও রাসেল রানা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও পরিবেশবিদ ড. হালিমদাদ খান, সংস্কৃতি সংগঠক তাহমিনা ছাত্তার, নদী গবেষক ও লেখক মাহবুব সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ এবং ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি ম. কিবরিয়া চৌধুরী হেলিমসহ বিভিন্ন পর্যায়ের লেখক, গবেষক ও সংস্কৃতিকর্মীরা।

দিনব্যাপী প্রশিক্ষণে পাঠাগারের সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিচালনা ও পাঠকসেবা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে জেলার নিবন্ধিত ৪০টি পাঠাগারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে এ বছর পাঠাগারের পক্ষ থেকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পেয়েছেন প্রখ্যাত লেখক ও অনুবাদক মিজ আফসানা বেগম এবং নদী গবেষক ও লেখক মাহবুব সিদ্দিক।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনার আয়োজন জেলার পাঠাগার আন্দোলনকে বেগবান করার পাশাপাশি বই পড়ার অভ্যাস, জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ছবি: প্রতিনিধি

লিংক কপি হয়েছে ✓
ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২৪ বাস আটকালেন শিক্ষার্থীরা ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২৪ বাস আটকালেন শিক্ষার্থীরা ◷ ৯ ঘণ্টা ১৩ মিনিট আগে কোম্পানীগঞ্জে বামনী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এনামুল হকের ইন্তেকাল কোম্পানীগঞ্জে বামনী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এনামুল হকের ইন্তেকাল ◷ ৯ ঘণ্টা ২৭ মিনিট আগে ফ্যাসিবাদের আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে, এবার ঢেলে সাজাতে হবে: প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে, এবার ঢেলে সাজাতে হবে: প্রধানমন্ত্রী ◷ ১২ ঘণ্টা আগে ২০২৭ সাল থেকে প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান ২০২৭ সাল থেকে প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান ◷ ১৬ ঘণ্টা ৪১ মিনিট আগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারি, জাতীয়তাবাদী ফোরামের চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারি, জাতীয়তাবাদী ফোরামের চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত ◷ ১ দিন আগে কার্যকর জাতীয় শিক্ষানীতি করার সুপারিশ সংসদীয় কমিটির, স্কুলে টিফিনে শিক্ষার্থীপ্রতি খরচ ৩৭ টাকা কার্যকর জাতীয় শিক্ষানীতি করার সুপারিশ সংসদীয় কমিটির, স্কুলে টিফিনে শিক্ষার্থীপ্রতি খরচ ৩৭ টাকা ◷ ১ দিন আগে