অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার দিল্লিতে নতুন ভারপ্রাপ্ত হাইকমিশনার পাঠাচ্ছে পাকিস্তান ইয়েমেনে হুতি অবস্থানে সরকারি বাহিনীর হামলা, ২৪ ঘণ্টায় হতাহত ১২১ ঝড়ে পেছানো মেসিজ থ্যাংকসগিভিং প্যারেড আজ নিউইয়র্কে গাজায় এমএসএফ ক্লিনিকে ইসরায়েলি হামলা, সংস্থাটির দুই কর্মী নিহত ‘বিশ্বকাপ জেতার মতো দল নয় ব্রাজিল’, রোনালদোর মন্তব্যে তোলপাড় আফগানিস্তানে স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী নিহত, আহত ৯৭ আসন পুনর্বিন্যাস ‘চিরস্থায়ী ফ্যাসিবাদের পরিকল্পনা’: অরুন্ধতী রায় মার্কিন শুল্ক প্রস্তাব: ভারতের ১৭%, বাংলাদেশের ১৮% আবারও পেছাল এসএ গেমস, নতুন সময় ২০২৭ সালের সেপ্টেম্বর সাভার ও আশুলিয়ায় ভোররাতে তিন বাসে আগুন হাছান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদার আটক ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২৪ বাস আটকালেন শিক্ষার্থীরা অটোরিকশার দৌরাত্ম্য ও ভাঙা সড়কে স্থবির কুড়িগ্রাম শহর ঘুমন্ত জনগণ, নীরব প্রশাসন; কোথায় যাবে দেশ?
হোম › আন্তর্জাতিক › দিল্লিতে নতুন ভারপ্রাপ্ত হাইকমিশনার পাঠাচ্ছে পাকিস্তান

দিল্লিতে নতুন ভারপ্রাপ্ত হাইকমিশনার পাঠাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:৪০ এএম, ২৮ নভেম্বর, ২০২৬ 47
দিল্লিতে নতুন ভারপ্রাপ্ত হাইকমিশনার পাঠাচ্ছে পাকিস্তান
মারুফ নূর
মারুফ নূরফিলাডেলফিয়া প্রতিনিধি ॥

ভারতে নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত হাইকমিশনার) হিসেবে মোয়াজ্জম আলীকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লিতে পাকিস্তানের বর্তমান চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ আহমেদ ওয়ারাইচের মেয়াদ শেষ হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন মোয়াজ্জম আলী, যিনি বর্তমানে সৌদি আরবের রিয়াদে পাকিস্তান দূতাবাসের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ওয়ারাইচকে আগামী মাসে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে।

এর আগে নয়াদিল্লিতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সভায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করায় জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিকের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শনিবার ইসলামাবাদে সাক্ষাতে এসসিওর ‘সভ্যতাবিষয়ক সংলাপে’ পাকিস্তানের অবস্থান তুলে ধরায় তাকে অভিনন্দন জানান তিনি।

শেহবাজ শরিফ বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে মুসাদ্দিক মালিক কূটনীতিতে নতুন মানদণ্ড স্থাপন করেছেন।

২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে দুই দেশের রাজধানীতে পূর্ণ হাইকমিশনার নেই, দূতাবাস চলছে ভারপ্রাপ্তদের দিয়ে। গত বছরের মে মাসে চার দিনের সামরিক সংঘাতের পর দুই প্রতিবেশীর সম্পর্ক আরও তলানিতে নামে। ২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর দুই দেশ পরস্পরের হাইকমিশনের কর্মীসংখ্যাও কমিয়ে আনে এবং সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করে।

দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সংলাপ বর্তমানে বন্ধ রয়েছে। তবে এসসিওর মতো বহুপক্ষীয় ফোরামে দুই দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এমন প্রেক্ষাপটে দিল্লিতে পাকিস্তানের নতুন ভারপ্রাপ্ত হাইকমিশনার নিয়োগের খবর এল। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: এআরওয়াই নিউজ, মানবজমিন

প্রতীকী ছবি

লিংক কপি হয়েছে ✓