অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নেত্রকোণায় পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা কুষ্টিয়া সীমান্তে কঠোর নিরাপত্তা, দ্বিগুণ টহলে সতর্ক বিজিবি ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার প্রকল্প, স্থায়ী সমাধানে টিআরএমের দাবি টিকটকে প্রেম, মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন নূর হায়াতি তাইপেতে মেয়র পদে বিরোধী কেএমটির জয়, তিন বড় শহর ফিরে পাচ্ছে ডিপিপি গাজার শিশুকে নিয়ে ইসরায়েলবিরোধী বিজ্ঞাপন সরাল এনবিসি আইসের সমালোচকদের পরিচয় জানতে গ্র্যান্ড জুরি সমন, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা সৌদিতে এক সপ্তাহে ৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি অবসরের ঘোষণা মুশফিকের, ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই শেষ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত দেশ ছেড়ে পালালেও হত্যার রাজনীতি ছাড়েনি পরাজিত শক্তি: রিজভী সিলেটে এমপি এমএ মালিকের বাড়িতে পেট্রোল বোমা হামলা রাজধানীতে পুলিশের দুই গাড়ি ও যাত্রীবাহী বাসে আগুন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশজুড়ে সতর্কতা, মাঠে বিজিবি-আনসার
হোম › আন্তর্জাতিক › সৌদিতে এক সপ্তাহে ৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদিতে এক সপ্তাহে ৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:০৪ পিএম, ২৮ নভেম্বর, ২০২৬ 48
সৌদিতে এক সপ্তাহে ৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
শামী মিয়া
শামী মিয়াবাফেলো প্রতিনিধি॥

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে গত এক সপ্তাহে ৯ হাজার ১৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ৪ হাজার ৭৯৭ জন আবাসন আইন এবং ২ হাজার ৬২৩ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন। বাকিরা শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন। অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার অভিযোগে আটক হয়েছেন আরও ২১ জন।

আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, চাকরি দেওয়া কিংবা পরিচয় গোপনে সহায়তার অভিযোগে আরও ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে মোট ৩৮ হাজার ৪৮৩ জন প্রবাসীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে, যাদের মধ্যে পুরুষ ৩৬ হাজার ৩৭৮ জন এবং নারী ২ হাজার ১০৫ জন। ২৪ হাজার ২২ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হয়েছে, ৮ হাজার ৮৪০ জনকে টিকিট বুকিংয়ের জন্য পাঠানো হয়েছে এবং ১৩ হাজার ৯৩৫ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, আইন লঙ্ঘনকারীদের দেশে প্রবেশে সহায়তা, পরিবহন, আশ্রয় বা যেকোনো ধরনের সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এ ছাড়া এ কাজে ব্যবহৃত যানবাহন ও আবাসন বাজেয়াপ্ত করা হতে পারে।

সৌদি আরব বাংলাদেশি প্রবাসী কর্মীদের সবচেয়ে বড় গন্তব্য। তবে গ্রেপ্তারদের মধ্যে কতজন বাংলাদেশি, সে বিষয়ে আলাদা তথ্য জানানো হয়নি।

সূত্র: সৌদি গেজেট, মানবজমিন

প্রতীকী ছবি

লিংক কপি হয়েছে ✓