অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নেত্রকোণায় পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা কুষ্টিয়া সীমান্তে কঠোর নিরাপত্তা, দ্বিগুণ টহলে সতর্ক বিজিবি ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার প্রকল্প, স্থায়ী সমাধানে টিআরএমের দাবি টিকটকে প্রেম, মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন নূর হায়াতি তাইপেতে মেয়র পদে বিরোধী কেএমটির জয়, তিন বড় শহর ফিরে পাচ্ছে ডিপিপি গাজার শিশুকে নিয়ে ইসরায়েলবিরোধী বিজ্ঞাপন সরাল এনবিসি আইসের সমালোচকদের পরিচয় জানতে গ্র্যান্ড জুরি সমন, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা সৌদিতে এক সপ্তাহে ৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি অবসরের ঘোষণা মুশফিকের, ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই শেষ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত দেশ ছেড়ে পালালেও হত্যার রাজনীতি ছাড়েনি পরাজিত শক্তি: রিজভী সিলেটে এমপি এমএ মালিকের বাড়িতে পেট্রোল বোমা হামলা রাজধানীতে পুলিশের দুই গাড়ি ও যাত্রীবাহী বাসে আগুন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশজুড়ে সতর্কতা, মাঠে বিজিবি-আনসার
হোম › খেলার মাঠ › অবসরের ঘোষণা মুশফিকের, ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই শেষ

অবসরের ঘোষণা মুশফিকের, ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই শেষ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০২:০৪ পিএম, ২৮ নভেম্বর, ২০২৬ 43
অবসরের ঘোষণা মুশফিকের, ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই শেষ
বোরহান উদ্দিন ভূঁইয়া
বোরহান উদ্দিন ভূঁইয়াবিভাগীয় সম্পাদক

দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন বাংলাদেশ ক্রিকেটের ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হবে তার শেষ ম্যাচ।

শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, ‘মুশফিক বেশ কয়েকদিন আগে আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানায়। তার অনুরোধেই আমি ঘোষণা দিচ্ছি যে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হবে তার শেষ ম্যাচ।’

তামিম জানান, তিনি মুশফিককে নিজে সংবাদ সম্মেলন করে ঘোষণা দিতে এবং ফেসবুক স্ট্যাটাস দিয়ে বিদায় না জানাতে অনুরোধ করেছিলেন। তবে মুশফিকের অনুরোধে তিনি নিজেই সিদ্ধান্তটি জানালেন। বিসিবি সভাপতি বলেন, ‘ওর মতো মানের একজন ক্রিকেটার সরে দাঁড়ানোয় আমার খুব খারাপ লাগছে। চলুন এই টেস্ট ম্যাচটিকে একটি উৎসবে পরিণত করি।’

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টটি শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। ম্যাচটি ঘিরে মুশফিকের জন্য বিশেষ আয়োজন রাখবে বিসিবি।

মজার বিষয়, মুশফিকের আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুও হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষেই। ২০০৫ সালের ২৬ মে লর্ডসে টেস্ট দিয়ে তার আন্তর্জাতিক অভিষেক হয়। এরপর হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক ঘটে।

টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তি মুশফিকের। দীর্ঘ সময় উইকেটকিপার ও অধিনায়ক হিসেবেও দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। নির্ভরযোগ্য ব্যাটিংয়ের জন্যই ভক্তরা তাকে ‘মিস্টার ডিপেন্ডেবল’ নামে ডাকেন।

ছবি: উইকিমিডিয়া কমন্স

লিংক কপি হয়েছে ✓