অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ বড়লেখায় চার শতাধিক চা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা শিক্ষক সংকটে নাসিরনগরের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাহত পাঠদান সিলেট সিটির সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্যে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির নেত্রকোণায় পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা কুষ্টিয়া সীমান্তে কঠোর নিরাপত্তা, দ্বিগুণ টহলে সতর্ক বিজিবি ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার প্রকল্প, স্থায়ী সমাধানে টিআরএমের দাবি টিকটকে প্রেম, মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন নূর হায়াতি তাইপেতে মেয়র পদে বিরোধী কেএমটির জয়, তিন বড় শহর ফিরে পাচ্ছে ডিপিপি
হোম › আন্তর্জাতিক › আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর

আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:১৬ পিএম, ২৮ নভেম্বর, ২০২৬ 32
আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর
মাইনুদ্দিন
মাইনুদ্দিননিউইয়র্ক প্রতিনিধি॥

ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের সঙ্গে পালাক্রমে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব অনুযায়ী প্রথম মেয়াদে আইজেনকট প্রধানমন্ত্রী হবেন এবং নেতানিয়াহু বিকল্প প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নেতানিয়াহু বলেন, দেশের সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলায় নেতা হিসেবে তার দায়িত্ব সবকিছু একপাশে রাখা, এমনকি বৃহত্তম দলের নীতিও। তাই তিনি আইজেনকটকে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে রাজি।

জবাবে মধ্যপন্থী ইয়াশার পার্টির নেতা আইজেনকট এক বিবৃতিতে বলেন, ‘লিকুদ যদি সত্যিকারের ঐক্যের জন্য প্রস্তুত থাকে, তাহলে আগামী ২৪ ঘণ্টায় দেখব তারা কতটা আন্তরিক।’ তিনি নেতানিয়াহুকে মৌলিক নীতিমালা নিয়ে দ্রুত আলোচনায় বসার আমন্ত্রণ জানান। পরে লিকুদ জানায়, রোববার সকালে নেতানিয়াহু আইজেনকটের সঙ্গে বৈঠক করবেন।

ইসরায়েলের প্রেসিডেন্ট নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন আইজেনকটকে। তিনি ১৪ দিনের বাড়তি সময় না নিয়েই আগামী ৬ ডিসেম্বরের নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠনের ঘোষণা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এখন পর্যন্ত জোট গঠনে হিমশিম খাচ্ছেন তিনি। নতুন নির্বাচনের লক্ষ্যে নেতানিয়াহু জোট আলোচনায় কালক্ষেপণ করছেন বলেও অভিযোগ করেছেন আইজেনকট।

অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম থেকে আল জাজিরার সংবাদদাতা নূর ওদেহ বলেন, অনেকেই মনে করছেন, দ্রুত আলোচনার আহ্বান জানিয়ে আইজেনকট যাচাই করতে চাইছেন, নেতানিয়াহু সত্যিই আলোচনায় আগ্রহী নাকি শুধু সময়ক্ষেপণ করছেন।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো দল বা জোট সরকার গঠনের মতো স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে নতুন সরকার গঠন নিয়ে ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা চলছে।

সূত্র: আল জাজিরা

ছবি: গাদি আইজেনকট (উইকিমিডিয়া কমন্স)

লিংক কপি হয়েছে ✓