অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ বড়লেখায় চার শতাধিক চা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা শিক্ষক সংকটে নাসিরনগরের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাহত পাঠদান সিলেট সিটির সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্যে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির
হোম › রাজনীতি › ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো

ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০২:১৩ এএম, ২৯ নভেম্বর, ২০২৬ 48
ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো
মো: আদিবুর রহমান মাসুদ
মো: আদিবুর রহমান মাসুদঢাকা প্রতিনিধি॥

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়। টানা তিন দিনে ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন।

প্রথম দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৮টি দলের সঙ্গে সংলাপে বসে ইসি। সূচনা বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। দলগুলো কালো টাকা ও পেশিশক্তির প্রভাবমুক্ত ইউপি নির্বাচনের প্রত্যাশা জানায় এবং ইসিকে নিরপেক্ষ থাকার আহ্বান জানায়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার মধ্য দিয়ে তৃণমূলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে। বর্তমান সমাজে শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে বলা যায় না, তবে সরকারি প্রভাবমুক্ত থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তিনি নির্বাচনে জামানতের টাকা কমানোর দাবি জানান।

জাতীয় পার্টির (জেপি) যুগ্ম মহাসচিব মো. রুবেল হাওলাদার বলেন, পোলিং এজেন্টদের শেষ পর্যন্ত কেন্দ্রে থাকতে দিতে হবে এবং নির্বাচনকালীন সহিংসতার দ্রুত নিষ্পত্তি করতে হবে।

গণতান্ত্রিক পার্টির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শহিদুল্লাহ শিকদার বলেন, গরিব মানুষও যেন নির্বাচিত হয়ে আসতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে হবে। প্রশাসনকে দলনিরপেক্ষ থেকে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব ফয়জুর রহমান মৃধা ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং গুজব ও এআই-নির্ভর অপপ্রচার ঠেকাতে মনিটরিং সেল গঠনের প্রস্তাব দেন।

প্রতীকী ছবি

লিংক কপি হয়েছে ✓