অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ বড়লেখায় চার শতাধিক চা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা শিক্ষক সংকটে নাসিরনগরের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাহত পাঠদান সিলেট সিটির সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্যে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির নেত্রকোণায় পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা কুষ্টিয়া সীমান্তে কঠোর নিরাপত্তা, দ্বিগুণ টহলে সতর্ক বিজিবি ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার প্রকল্প, স্থায়ী সমাধানে টিআরএমের দাবি টিকটকে প্রেম, মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন নূর হায়াতি তাইপেতে মেয়র পদে বিরোধী কেএমটির জয়, তিন বড় শহর ফিরে পাচ্ছে ডিপিপি
হোম › বাংলাদেশ › বড়লেখায় চার শতাধিক চা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

বড়লেখায় চার শতাধিক চা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১১:১৩ পিএম, ২৮ নভেম্বর, ২০২৬ 1
বড়লেখায় চার শতাধিক চা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
তিমির বনিক
তিমির বনিকমৌলভীবাজার প্রতিনিধি॥

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণগুল চা বাগানের চার শতাধিক প্রাপ্তবয়স্ক ও উৎপাদনশীল চা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরের দিকে বাগানের একটি টিলার এসব গাছ কেটে ফেলা হয় বলে ধারণা করছে বাগান কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বাগান কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

উপজেলার দক্ষিণগুল ও লক্ষ্মীছড়া (কেরামতনগর) চা বাগানের ব্যবস্থাপক মাহমুদুল হাসান মাছুম জানান, শনিবার চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে বাগানের শ্রমিকদের ছুটি ছিল। এদিন কেউ কাজে যাননি। ভোট দিতে কেন্দ্রে যাওয়ার পথে কয়েকজন শ্রমিক ও সেকশন চৌকিদার বাগানের একটি টিলার একপাশে কেটে ফেলা চা গাছ মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি বাগানের সহকারী ব্যবস্থাপককে জানান।

খবর পেয়ে তিনি সহকারী ব্যবস্থাপককে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা দেখতে পান, দুর্বৃত্তরা টিলার একপাশের চার শতাধিক প্রাপ্তবয়স্ক ও উৎপাদনশীল চা গাছ কেটে ছড়িয়ে-ছিটিয়ে ফেলে রেখেছে। ধারণা করা হচ্ছে, শনিবার ভোরের দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

বাগান ব্যবস্থাপক আরও জানান, উৎপাদনশীল এসব চা গাছ কেটে ফেলায় বাগানের বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বাগানের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

ছবি: প্রতিনিধি

লিংক কপি হয়েছে ✓