অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নেত্রকোণায় পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা কুষ্টিয়া সীমান্তে কঠোর নিরাপত্তা, দ্বিগুণ টহলে সতর্ক বিজিবি ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার প্রকল্প, স্থায়ী সমাধানে টিআরএমের দাবি টিকটকে প্রেম, মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন নূর হায়াতি তাইপেতে মেয়র পদে বিরোধী কেএমটির জয়, তিন বড় শহর ফিরে পাচ্ছে ডিপিপি গাজার শিশুকে নিয়ে ইসরায়েলবিরোধী বিজ্ঞাপন সরাল এনবিসি আইসের সমালোচকদের পরিচয় জানতে গ্র্যান্ড জুরি সমন, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা সৌদিতে এক সপ্তাহে ৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি অবসরের ঘোষণা মুশফিকের, ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই শেষ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত দেশ ছেড়ে পালালেও হত্যার রাজনীতি ছাড়েনি পরাজিত শক্তি: রিজভী সিলেটে এমপি এমএ মালিকের বাড়িতে পেট্রোল বোমা হামলা রাজধানীতে পুলিশের দুই গাড়ি ও যাত্রীবাহী বাসে আগুন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশজুড়ে সতর্কতা, মাঠে বিজিবি-আনসার
হোম › বাংলাদেশ › কুষ্টিয়া সীমান্তে কঠোর নিরাপত্তা, দ্বিগুণ টহলে সতর্ক বিজিবি

কুষ্টিয়া সীমান্তে কঠোর নিরাপত্তা, দ্বিগুণ টহলে সতর্ক বিজিবি

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০২:১৩ পিএম, ২৮ নভেম্বর, ২০২৬ 48
কুষ্টিয়া সীমান্তে কঠোর নিরাপত্তা, দ্বিগুণ টহলে সতর্ক বিজিবি
মোঃ জাহিদ তানভীর আজাদ
মোঃ জাহিদ তানভীর আজাদকুষ্টিয়া প্রতিনিধি ॥

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, নাশকতা, মানবপাচার, মাদক চোরাচালান ও দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে কুষ্টিয়া সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা জোরদারে দ্বিগুণ করা হয়েছে টহল কার্যক্রম। একই সঙ্গে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ ৪৬ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে সার্চলাইট ও এলইডি লাইট। রাতের অন্ধকারে সীমান্ত পর্যবেক্ষণে এসব আলোর পাশাপাশি ড্রোনের মাধ্যমে আকাশপথেও নজরদারি চালানো হচ্ছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন বিজিবি সদস্যরা।

শুধু বিজিবির টহল ও নজরদারির মধ্যেই সীমাবদ্ধ নেই নিরাপত্তা কার্যক্রম। সীমান্ত সুরক্ষায় স্থানীয় বাসিন্দাদেরও সম্পৃক্ত করা হয়েছে। এ লক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় রাতের পাহারা, মাইকিং এবং জনসচেতনতামূলক সভার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি নভেম্বর মাসে এ পর্যন্ত মানব ও মাদক কারবারে জড়িত সাতজনকে আটক করা হয়েছে। একই সময়ে দুই কোটি ১৬ লাখ ৯৩ হাজার ৭৭৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সীমান্ত সুরক্ষা, মাদক ও মানবপাচার প্রতিরোধ এবং দেশের নিরাপত্তা রক্ষায় ৪৭ বিজিবির এই তৎপরতা কুষ্টিয়া সীমান্ত এলাকায় অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রতীকী ছবি

লিংক কপি হয়েছে ✓