অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
লকডাউন ঘিরে সারা দেশে আগুন-ককটেল, এক মাসে দুই শতাধিক নাশকতা: পুলিশ সদরদপ্তর পাবনার বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, ১২৩ রাবার বুলেট ছুড়ল পুলিশ পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিতে যুবলীগ কর্মী নিহত নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ
হোম › রাজনীতি › আ.লীগ চিহ্নিত করতে যে ৮ পরামর্শ দিলেন রাশেদ খান

আ.লীগ চিহ্নিত করতে যে ৮ পরামর্শ দিলেন রাশেদ খান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৩২ এএম, ১৩ নভেম্বর, ২০২৫ 211
আ.লীগ চিহ্নিত করতে যে ৮ পরামর্শ দিলেন রাশেদ খান

ণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে আওয়ামী লীগ চিহ্নিত করার কিছু পরামর্শ দিয়েছেন। 

বুধবার দিবাগত রাতে দেওয়া ওই পোস্টে তিনি বিভিন্ন স্থানে নজরদারি ও প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান। 


রাশেদ খান লেখেন, আওয়ামী লীগ চিহ্নিত করতে যা করতে হবে— 


১. আপনি যে ভবনে থাকেন, সেখানে নতুন ভাড়াটিয়া বা পাশের ফ্ল্যাটে নতুন কেউ এলে মালিকপক্ষ বা প্রশাসনকে অবহিত করুন।


২. মেসে নতুন কোনো সদস্য এলে তার সম্পর্কে খোঁজ নিন; প্রয়োজনে প্রশাসনকে জানান।


৩. রিকশা, অটোরিকশা ও সিএনজি গ্যারেজগুলোতে যারা রাতযাপন করে, তারা প্রকৃত শ্রমিক কি না— তা নিশ্চিত করতে পুলিশকে নিয়মিত টহল দিতে হবে। 


৪. নির্বাচনের আগ পর্যন্ত রাস্তার মোড়ে মোড়ে যাত্রীবাহী বাস ও পথচারীদের তল্লাশি করতে হবে।


৫. পুলিশ ও প্রশাসনের অভিযানে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোকে স্বেচ্ছাসেবক হিসাবে অংশ নিতে ও সহায়তা করতে হবে। 


৬. শহরের বস্তিগুলোকে কড়া নজরদারিতে রাখতে হবে, কারণ বস্তির লোকদের ভাড়া করে ব্যবহার করা হচ্ছে।


৭. মাদকাসক্ত ও টোকাইদের বিরুদ্ধে অভিযান চালাতে হবে, কারণ তাদের ভাড়া করে নাশকতা ঘটানো হচ্ছে।


৮. আবাসিক হোটেলগুলোতে নিয়মিত তল্লাশি চালাতে হবে।


পোস্টের শেষে তিনি লেখেন, আপনার মাথায় আরও কিছু চিন্তা থাকলে কমেন্টে মতামত দিতে পারেন।


লিংক কপি হয়েছে ✓