Columbus, ৩০ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ভেনেজুয়েলার তেল দিয়ে কৌশলগত মজুত ভরাট করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঢাকায় IPU মহাসচিব: সংসদীয় কূটনীতি ও সহযোগিতা জোরদারে আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাগর-রুনি হত্যা তদন্তে নতুন মোড়: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্ত গ্রামীণ শক্তিতে ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা, ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় করল WHO “Finding Future Scientists-2026” তৃতীয়বারের মতো জাতীয় বিজ্ঞান মেলা স্বাইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি, পিছিয়ে গেল বেঙ্গালুরুর অনুষ্ঠান শিশুর হাতে স্মার্টফোন দেওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ সেমিফাইনালে এক উইকেটের হৃদয়ভাঙা হার, Top End T20 থেকে বিদায় বাংলাদেশের NASA-র Roman Space Telescope উৎক্ষেপণ, ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন অধ্যায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ পর্যন্ত CERN-এর বিজ্ঞান প্রতিযোগিতায় বাংলাদেশের ঐতিহাসিক জয়, বিজয়ী POLARIS
হোম রাজনীতি আ. লীগের মন্ত্রী-এমপিরা উপজেলা নির্বাচনে দলের নির্দেশ মানতে চাইছেন না

আ. লীগের মন্ত্রী-এমপিরা উপজেলা নির্বাচনে দলের নির্দেশ মানতে চাইছেন না

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১৮ পিএম, ০৬ এপ্রিল, ২০২৪ 134
আ. লীগের মন্ত্রী-এমপিরা উপজেলা নির্বাচনে দলের নির্দেশ মানতে চাইছেন না

ষষ্ঠ উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী দিচ্ছে না আওয়ামী লীগ। এমনকি কোনো প্রার্থীকে সমর্থনও দেবে না ক্ষমতাসীন দলটি। আগ্রহী প্রার্থীরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন। তবে আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা তাদের পছন্দের প্রার্থীকে সমর্থন দিচ্ছেন। কেউ সরাসরি আবার কেউ-বা গোপনে আত্মীয়-স্বজনকে মাঠে নামিয়েছেন।

এতে ক্ষুদ্ধ সাধারণ প্রার্থীরা বলছেন, এমন হস্তক্ষেপের কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। এছাড়া দুই দফায় ভোটের তফসিল ঘোষণাকে ঘিরেও শঙ্কা তৈরি হয়েছে।


এদিকে, দলীয় প্রধানের সিদ্ধান্ত অনুযায়ী কোনো প্রার্থীকে সমর্থন না দেয়ার ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এ নিয়ে জেলা ও বিভাগীয় পর্যায়ে বৈঠক চলছে। কোনো প্রার্থীর পক্ষে ভূমিকা না রাখতে মন্ত্রী-এমপিদের প্রতি নির্দেশনাও পাঠিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলছেন, উপজেলা নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে প্রার্থিতা উন্মুক্ত রাখা হয়েছে। কারণ, প্রার্থীর সংখ্যা বেশি থাকলে ভোটার উপস্থিতি বাড়বে।


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা চাই নির্বাচন সুন্দরভাবে পরিচালিত হোক। যাতে মানুষ দ্বিধা-দ্বন্দ্ব, ভয়ের ঊধ্বে উঠে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে।


এ বিষয়ে দলটির প্রেসিয়াডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক মন্ত্রী-এমপিদের দিকে ইঙ্গিত করে বলেন, কেউ যদি কোনো একজন প্রার্থীর পক্ষে অবস্থান করে, তাহলে বাকি প্রার্থীরা তার বিরাগভাজন হবে। এই সুযোগটি করে দেয়া উচিত নয়। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, সংসদ সদস্যরা যদি নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে অবস্থান নেয়, তাহলে তার ভবিষ্যৎ রাজনীতি হুমকির মুখে পড়বে। তাছাটা এটি ওই সংসদ সদস্যদের জন্য বুমেরাং হবে।


দলটির একটি সূত্র জানায়, মন্ত্রিসভার কোনো কোনো সদস্যের বিরুদ্ধেও পছন্দের প্রার্থীকে প্রকাশ্যে সমর্থন দেয়ার অভিযোগ উঠেছে। এসব তথ্য দলীয় সভাপতি শেখ হাসিনাকে নিয়মিত অবগত করা হচ্ছে।