Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › রাজনীতি › এ রায় শুধু হাসিনার অপরাধের বিচার নয় স্বৈরশাসনের কবর: বিএনপি

এ রায় শুধু হাসিনার অপরাধের বিচার নয় স্বৈরশাসনের কবর: বিএনপি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:২৮ এএম, ১৮ নভেম্বর, ২০২৫ 201
এ রায় শুধু হাসিনার অপরাধের বিচার নয় স্বৈরশাসনের কবর: বিএনপি

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবাতাবিরোধী অপরাধের মামলায় যে রায় হয়েছে, তাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করে বিএনপি। সোমবার রায় ঘোষণার পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলেন, আমরা বিশ্বাস করি এই রায় শুধু শেখ হাসিনার অপরাধের বিচার নয়, বরং এ দেশের মাটিতে সব ধরনের স্বৈরশাসনের কবর রচনা করবে।

এর আগে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তবে আসামিদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম। কিন্তু আইনে এর ওপর কোনো সাজা নেই। এই বিচার, এই রায় সামনের দিনের জন্য একটা উদাহরণ। বেলা তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ প্রতিক্রিয়া জানান সালাহউদ্দিন আহমদ। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন।


সালাহউদ্দিন আহমদ বলেন, এই রায়ের মধ্য দিয়ে কয়েকটি জিনিস প্রমাণিত হয়েছে। ফ্যাসিস্ট, স্বৈরাচার যত শক্তিশালী হোক, যত দীর্ঘদিনই রাষ্ট্রক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক, ক্ষমতা ভোগ করুক, একদিন না একদিন আদালতের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে। আরও যেসব মামলা আছে, সেই মামলাগুলোতেও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেন বিএনপির এই নীতিনির্ধারক।  


এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, এই বিচার অপরাধের তুলনায় যথেষ্ট নয়। কিন্তু এটা শুধু ন্যায়বিচার প্রতিষ্ঠা নয়, সামনের দিনের জন্য একটা উদাহরণ। ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম না করতে পারে, ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে, একনায়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয়, তার একটি উদাহরণ। এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা। শুধু অতীতের জন্য বিচার নয়, এটা মনে রাখতে হবে।


তিনি বলেন, বাংলাদেশে গুম, খুন, অপশাসন এবং বৈষম্যের রাষ্ট্রব্যবস্থা কায়েম করে শেখ হাসিনা যে একদলীয় রাষ্ট্র ও সরকারব্যবস্থা প্রতিষ্ঠার বাসনা চরিতার্থ করতে চেয়েছিল তা সম্ভব হয়নি। কিন্তু দীর্ঘদিনের অপশাসন এবং ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে এ দেশের মানুষ পিষ্ট হয়েছে, আমরা ভুক্তভোগী হয়েছি। 


সালাহউদ্দিন আহমদ বলেন, এই দেশ, এ দেশের উন্নতি, অগ্রগতি বহু বছর পিছিয়ে গেছে। আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। দেশে সর্বক্ষেত্রে ন্যায়বিচার, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং এর মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হবে। এটাই হবে আগামী দিনের বাংলাদেশ। আমরা অবশ্যই এই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য অঙ্গীকারবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা সংস্কারের মধ্য দিয়ে যাব।


তিনি আরও বলেন, আমরা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব, একটি ভারসাম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ও শাসনব্যবস্থা কায়েম করব। এ দেশের মানুষ ভবিষ্যতে যাতে ন্যায়বিচার পায় সে রকম রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করব। আজকে এর একটি মাইলফলক প্রতিষ্ঠিত হলো।