অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
লকডাউন ঘিরে সারা দেশে আগুন-ককটেল, এক মাসে দুই শতাধিক নাশকতা: পুলিশ সদরদপ্তর পাবনার বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, ১২৩ রাবার বুলেট ছুড়ল পুলিশ পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিতে যুবলীগ কর্মী নিহত নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ
হোম › রাজনীতি › দেশকে পুলিশি রাষ্ট্র বানিয়েছে সরকার : মির্জা ফখরুল

দেশকে পুলিশি রাষ্ট্র বানিয়েছে সরকার : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০২ এপ্রিল, ২০২৪ 186
দেশকে পুলিশি রাষ্ট্র বানিয়েছে সরকার : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী গণবিচ্ছিন্ন সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। পবিত্র রোজার মাসেও আইনশৃঙ্খলা বাহিনীর অমানবিকতা ও নিষ্ঠুরতায় বিরোধী নেতাকর্মীরা গভীর আতঙ্কের মধ্যে দিনযাপন করছে।

গতকাল সোমবার (১ এপ্রিল) গভীর রাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার হারুন উর রশীদ হারুনকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ শনিবার বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু পৃথক বিবৃতিতে হারুন উর রশীদ হারুনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মির্জা ফখরুল বলেন, দখলদার আওয়ামী শাসকগোষ্ঠী তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় জুলুম চালিয়ে যাচ্ছে। বিরামহীনভাবে বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়ের করে গ্রেপ্তার, ফরমায়েশি সাজা প্রদান ও কারান্তরীণ করে বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে। আর সেটিরই অংশ হিসেবে হারুন উর রশীদ হারুনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। এধরনের অপকর্মের মাধ্যমে দখলদার, ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী আওয়ামী অবৈধ সরকার দেশে নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠিত করতে চাইছে। কিন্তু ডামি সরকারের শত জুলুম-নির্যাতনের মাঝেও বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রেখেছে। জনগণের আন্দোলন কখনো বিফল হয় না, জনগণের বিজয় হবেই ইনশাআল্লাহ।

বিএনপি মহাসচিব হারুন উর রশীদ হারুনের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার এবং সাজা বাতিলসহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।

লিংক কপি হয়েছে ✓