পেনসিলভানিয়া, ০১ জুন, ২০২৬ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সর্বশেষ:
ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার

নাহিদ-আখতারসহ এনসিপির শীর্ষ নেতারা যেসব আসনে ভোট করছেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২২ পিএম, ৩১ অক্টোবর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।তরুণদের নিয়ে গড়া এই দল পুরোদমে নির্বাচনি মাঠে কাজ করছে। দলটির শীর্ষ নেতারা ঢাকায় বেশ কয়েকটি আসনে নির্বাচনের জন্য প্রস্তুত। কেউ কেউ নিজ নিজ এলাকায় ভোটের অনানুষ্ঠানিক প্রচারে রয়েছেন। 

সূত্র জানায়, ইতোমধ্যে ঢাকাসহ অন্তত ১৭০টি আসনে দলীয় প্রার্থীর একটি খসড়া তালিকা তৈরি করেছে এনসিপি। এসব আসন ধরে কাজ করছে তারা।


সংশ্লিষ্টরা জানান, এনসিপিকে নিজেদের নির্বাচনি জোটে পেতে চায় বিএনপি। তবে এক্ষেত্রে জামায়াতে ইসলামীও পিছিয়ে নেই। তারাও এনসিপিকে তাদের নির্বাচনি জোটে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য উভয় দল থেকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা পর্দার আড়ালে এনসিপির সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা অব্যাহত রেখেছেন।


বিভিন্ন সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নিতে যাচ্ছেন। ইতোমধ্যে দলের শীর্ষপর্যায় থেকে তৃণমূলে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। 


এনসিপি এককভাবে নির্বাচন করলে দলের শীর্ষ নেতারা বেশ কিছু আসন ধরে কাজ করছেন। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, দলের আহ্বায়ক ও জুলাই গণ-অভ্যুত্থানে একদফার ঘোষক নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী, ডা. তাসনিম জারা, আরিফুল ইসলাম আদিব, সামান্থা শারমিনসহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা আসন্ন নির্বাচনে ঢাকা এবং আশপাশের কয়েকটি আসন থেকে লড়বেন।


এছাড়া দলের সদস্য সচিব আখতার হোসেন রংপুর, সারজিস আলম পঞ্চগড়, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এর বাইরে উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্রনেতা পদত্যাগ করে এনসিপিতে যোগ দিলে তাদের জন্য দলীয় পদ এবং সংসদীয় আসনের বিষয়টিও চূড়ান্ত করে রাখা হয়েছে।


জানা গেছে, নাহিদ ইসলাম রাজধানীর সবুজবাগ-মতিঝিল ও ডেমরা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৯ অথবা ১১ আসন, দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব মিরপুর এলাকার একটি আসন থেকে, মেধাবী চিকিৎসক ডা. তাসনিম জারা ঢাকা-৩ (কেরানীগঞ্জ), রাজধানীর মোহাম্মদপুর থেকে দলের যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন ও ঢাকা জেলার প্রধান সমন্বয়কারী রাসেল আহম্মেদ, ঢাকা-৭ থেকে আরিফ ও সোহেল, ঢাকা-৪ ও ৫ থেকে এসএম শাহরিয়ার ও নিজাম উদ্দিন, ঢাকা-১৭ থেকে আলাউদ্দিন মোহাম্মদ, উত্তরা থেকে দলের মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৯ থেকে যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, ঢাকা-২০ থেকে আসাদুল ইসলাম মুকুল, ঢাকা-৬ থেকে কেন্দ্রীয় সদস্য খান মো. মোরসালিন এবং ঢাকা ও আশপাশের এলাকা থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্থা শারমিন ও সিনিয়র যুগ্ম সচিব নাহিদা সারোয়ার নিভা।


মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad