Columbus, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-এলাকাবাসীর হানায় ডাকাত গ্রেপ্তার কুলাউড়ায় গুদামে ৬৮৩ বস্তা চাল উদ্ধার, নিখোঁজ ১১৭ বস্তা গ্রাম আদালত সক্রিয় হলে সহজে বিচার পাবেন গ্রামের মানুষ: নোয়াখালীতে সমন্বয় সভা মুসাপুর ক্লোজার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ ব্রিফিং নওগাঁয় উৎসবমূখর পরিবেশে সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ, জাতিসংঘ সফর নিয়ে আলোচনা কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ দৌলতপুরে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ। পেনসিলভেনিয়ায় লাইসেন্স পেল সোনালী এক্সচেঞ্জ, তবে এখনো প্রকাশ হয়নি কোনো শাখার ঠিকানা চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ, ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আলোচনা ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের, পরমাণু ইস্যুতে নতুন উত্তেজনা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে চাঁদাবাজির বিস্তার, ৮৫ শতাংশ মামলায় অভিযোগের সত্যতা পাওয়ার দাবি রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম পরিবহনে বাধা, অক্টোবরের প্রথম সপ্তাহে আসার কথা
হোম › বাংলাদেশ › বগুড়ায় সেনাসদস্যের বাসা থেকে দুই সন্তানের গলাকাটা ও স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ায় সেনাসদস্যের বাসা থেকে দুই সন্তানের গলাকাটা ও স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:১০ এএম, ২৫ নভেম্বর, ২০২৫ 242
বগুড়ায় সেনাসদস্যের বাসা থেকে দুই সন্তানের গলাকাটা ও স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ছুটিতে বাড়ি আসা এক সেনাসদস্যের বাসা থেকে তাঁর দুই শিশুসন্তানের গলাকাটা এবং স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামের একটি বাড়ির শয়নকক্ষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহত ওই নারীর নাম সাদিয়া মুস্তারিম (২৮)। তিনি বগুড়া সদর উপজেলার ভান্ডার পাইকার গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে। তাঁর দুই সন্তানের মধ্যে মেয়ে সাইফার বয়স তিন বছর ও ছেলে সাইফের বয়স সাত মাস বলে পুলিশ জানিয়েছে।


লাশগুলো উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাদিয়ার স্বামী সেনাসদস্য শাহাদত হোসেনকে হেফাজতে নিয়েছে পুলিশ। শাহাদাত সেনাবাহিনীর সৈনিক পদে ময়মনসিংহে চাকরি করেন। এক সপ্তাহের ছুটিতে ২০ নভেম্বর বাড়িতে এসেছেন তিনি।



শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ছুটিতে আসা সেনাসদস্য শাহাদাত গতকাল সোমবার রাতে বাড়িতে ছিলেন। সকালে তাঁদের শয়নকক্ষ থেকে দুই শিশুসন্তানের গলাকাটা এবং স্ত্রীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তিনি পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে।


ওসি আরও বলেন, শয়নকক্ষের বিছানা থেকে রক্তমাখা বটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে শাহাদাত ও পাড়াপ্রতিবেশীরা জানিয়েছেন, সকালের দিকে শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে প্রতিবেশীদের সহযোগিতায় শাহাদত শাবল দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, দুই সন্তানের গলাকাটা লাশ বিছানায় পড়ে আছে এবং গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে তাঁর স্ত্রীর লাশ। শাহাদাত পুলিশের কাছে দাবি করেছেন, পারিবারিক কলহের জেরে দুই শিশুসন্তানকে গলা কেটে হত্যার পর তাঁর স্ত্রী নিজেও আত্মহত্যা করেছেন।