অনলাইন, ১৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সরকারি অবসরভোগীদের সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা, প্রজ্ঞাপন জারি বাফেলোতে ১৫ নভেম্বর থেকে শীতকালীন পার্কিং বিধিনিষেধ, গাড়ি সরাতে না হলে ১১০ ডলার জরিমানা যুক্তরাষ্ট্রে চলতি বছর হামে মৃত্যু বেড়ে ১০, আক্রান্ত ছাড়াল ৫ হাজার ৪০০ এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন নিয়ে সংসদে হট্টগোল, তদন্ত কমিটি গঠন যোগাযোগ বিভ্রাটে যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টারও বেশি বিমান চলাচল বন্ধ, বাতিল হাজার হাজার ফ্লাইট যুক্তরাজ্য সফরে এনসিপির নাহিদ ইসলাম, বৈঠক করবেন ব্রিটিশ পার্লামেন্টের কমিটির সঙ্গে দুই বছর পর কোয়াড শীর্ষ বৈঠক, ১৭ নভেম্বর ম্যানিলায় মিলিত হচ্ছেন ট্রাম্প-মোদিসহ চার নেতা গাজায় বাধাহীন ত্রাণ প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলের প্রতি ৫৩ দেশ ও সংস্থার আহ্বান ভুটানকে হারিয়ে ১৪তম বার সাফের ফাইনালে ভারত, শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ পাকিস্তান ট্রাম্পের সফর ঘিরে ম্যানিলায় আসিয়ান সম্মেলন, আলোচনায় শুল্ক ও বাণিজ্য বিচারকদের ক্ষমতা খর্ব করতে আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন পেরুর প্রত্যন্ত আন্দিজ শহরে ২০ হাজার মানুষের সমাবেশে সহিংসতা বন্ধের আহ্বান পোপ লিওর হাঙ্গেরিতে বন ও গুদামে লুকানো প্রায় ২ কোটি ডলার উদ্ধার, অরবান আমলের দুর্নীতির তদন্ত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, কয়েক শহরে কাঁদানে গ্যাস সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা, ১৯ নভেম্বর দেশজুড়ে ‘লকডাউনের’ ডাক নিষিদ্ধ আওয়ামী লীগের
হোম › খেলার মাঠ › শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান

শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১৪ নভেম্বর, ২০২৬ 35
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান
আরাফাত হোসেন রিজভী
আরাফাত হোসেন রিজভীক্রীড়া সম্পাদক

ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ম্যাচের ৮৬তম মিনিটে আবদুল সামাদের গোলে জয় পায় পাকিস্তান। এর মধ্য দিয়ে সাফের ৩৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠল দলটি।

শনিবার (১৪ নভেম্বর) রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে আবদুল্লাহ ইকবালের নেতৃত্বে পাকিস্তানের রক্ষণভাগ বারবার আক্রমণ রুখে দেয়।

ম্যাচের ২৩তম মিনিটে রাকিব হোসেনের শট পোস্টে লেগে ফিরে আসে। পাকিস্তানের সামাদের শটও ৩২তম মিনিটে পোস্টে লাগে। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধেও দুই দলের লড়াই চলতে থাকে। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছিল, তখন ৮৬তম মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের দুর্বল পাস ধরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন আবদুল সামাদ।

গোল হজমের পর গ্যালারি থেকে ক্ষুব্ধ দর্শকেরা মাঠে ধোঁয়া ছড়ানো ফ্লেয়ার ছুড়ে মারেন, এতে কিছু সময় খেলা বন্ধ থাকে। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে, পরে পরিস্থিতি শান্ত হয়।

আগামী ১৭ নভেম্বর ফাইনালে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। অপর সেমিফাইনালে ভুটানকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত।

ছবি: প্রথম আলো

লিংক কপি হয়েছে ✓