অনলাইন, ১৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে ‘বার্থ ট্যুরিজম’ অনুমোদিত নয়, ফের সতর্ক করল মার্কিন দূতাবাস বেনাপোলে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যসহ চারজন আটক হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের কারণ নিয়ে ধোঁয়াশা অ্যাপেক সম্মেলনের ফাঁকে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন ১৯ দিন পর ইনানীর গ্যাসকূপের আগুন নেভাতে মাঠে নামল বাপেক্স বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকেরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ: বিজিএমইএ ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত, সরকারে ‘ফ্যাসিবাদের লক্ষণ’ দেখছেন শফিকুর কোম্পানীগঞ্জে আসিফ মওদুদ বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠকে পোশাক মালিকরা, শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ‘আমাদের যা করণীয় করেছি, এখন ভারতের বিষয়’: হাসিনা আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরবেন—আইনমন্ত্রী কুড়িগ্রামের ভোগডাঙ্গায় ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গণি মিয়ার কর্মী সভা খাগড়াছড়িতে বিএনপির ৪ নেতাকর্মীর ওপর হামলা, অভিযোগ নিষিদ্ধ আ.লীগের দিকে; আটক ১ ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি, নাশকতা ঠেকাতে আসছে নতুন কর্মসূচি শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়ায় অন্তত ৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
হোম › জাতীয় › বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৫:৪২ এএম, ১৪ নভেম্বর, ২০২৬ 28
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
NYVB
ডেস্ক রিপোর্ট

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় জায়গা পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানের রাজধানী আম্মানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সংস্করণে রাজনৈতিক ক্যাটাগরিতে তার নাম এসেছে।

শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, এবারই প্রথম এই তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান। তবে তালিকায় তার নির্দিষ্ট অবস্থান (র‌্যাংক) উল্লেখ করা হয়নি।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে জয় পায়। এরপর অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।

তালিকায় বাংলাদেশ থেকে আরও দুজনের নাম রয়েছে। সামাজিক বিষয় ক্যাটাগরিতে স্থান পেয়েছেন মানবাধিকারকর্মী ও আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সহপ্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন এবং রোহিঙ্গা সংকট ও শরণার্থী নারী-শিশুদের অধিকার নিয়ে কাজ করা আইনজীবী ও মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা।

এবারের তালিকায় প্রথমবারের মতো যৌথভাবে শীর্ষস্থানে রয়েছেন পাঁচজন—সৌদি আরবের বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা ও কৌশলগত সম্পর্ক জোরদারের বিষয়টি এতে প্রতিফলিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

তালিকার শীর্ষ দশে আরও রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, পাকিস্তানের মুফতি মুহাম্মদ তাকি উসমানি ও ইয়েমেনের হাবিব উমর বিন হাফিজ।

এ বছর ‘ম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ফিলিস্তিনি শিশুরোগ বিশেষজ্ঞ ডা. হুসাম আবু সাফিয়া।

আরআইএসএসসি জানায়, বিশেষজ্ঞ মূল্যায়ন, জনসাধারণের মনোনয়ন ও সামাজিক বিভিন্ন সূচকের ভিত্তিতে ১৩টি ক্যাটাগরিতে এ তালিকা তৈরি করা হয়। তালিকায় অন্তর্ভুক্তি কোনো ব্যক্তির মতাদর্শ বা কর্মকাণ্ডের প্রতি সমর্থন বোঝায় না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এটি তালিকার ১৮তম বার্ষিক সংস্করণ।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓