অনলাইন, ১৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সরকারি অবসরভোগীদের সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা, প্রজ্ঞাপন জারি বাফেলোতে ১৫ নভেম্বর থেকে শীতকালীন পার্কিং বিধিনিষেধ, গাড়ি সরাতে না হলে ১১০ ডলার জরিমানা যুক্তরাষ্ট্রে চলতি বছর হামে মৃত্যু বেড়ে ১০, আক্রান্ত ছাড়াল ৫ হাজার ৪০০ এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন নিয়ে সংসদে হট্টগোল, তদন্ত কমিটি গঠন যোগাযোগ বিভ্রাটে যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টারও বেশি বিমান চলাচল বন্ধ, বাতিল হাজার হাজার ফ্লাইট যুক্তরাজ্য সফরে এনসিপির নাহিদ ইসলাম, বৈঠক করবেন ব্রিটিশ পার্লামেন্টের কমিটির সঙ্গে দুই বছর পর কোয়াড শীর্ষ বৈঠক, ১৭ নভেম্বর ম্যানিলায় মিলিত হচ্ছেন ট্রাম্প-মোদিসহ চার নেতা গাজায় বাধাহীন ত্রাণ প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলের প্রতি ৫৩ দেশ ও সংস্থার আহ্বান ভুটানকে হারিয়ে ১৪তম বার সাফের ফাইনালে ভারত, শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ পাকিস্তান ট্রাম্পের সফর ঘিরে ম্যানিলায় আসিয়ান সম্মেলন, আলোচনায় শুল্ক ও বাণিজ্য বিচারকদের ক্ষমতা খর্ব করতে আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন পেরুর প্রত্যন্ত আন্দিজ শহরে ২০ হাজার মানুষের সমাবেশে সহিংসতা বন্ধের আহ্বান পোপ লিওর হাঙ্গেরিতে বন ও গুদামে লুকানো প্রায় ২ কোটি ডলার উদ্ধার, অরবান আমলের দুর্নীতির তদন্ত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, কয়েক শহরে কাঁদানে গ্যাস সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা, ১৯ নভেম্বর দেশজুড়ে ‘লকডাউনের’ ডাক নিষিদ্ধ আওয়ামী লীগের
হোম › অর্থনীতি › সরকারি অবসরভোগীদের সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা, প্রজ্ঞাপন জারি

সরকারি অবসরভোগীদের সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা, প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ১৪ নভেম্বর, ২০২৬ 31
সরকারি অবসরভোগীদের সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা, প্রজ্ঞাপন জারি
মো: শরীফুল ইসলাম
মো: শরীফুল ইসলামঢাকা প্রতিনিধি॥

সরকারি কর্মচারীদের অবসর-পরবর্তী পেনশন, আনুতোষিক ও এককালীন অনুদানের নিয়ম সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এতে সর্বনিম্ন মাসিক নিট পেনশন ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ সংশোধন করে জারি করা এই প্রজ্ঞাপন গত ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩০ জুন পর্যন্ত যাঁরা মাসে ৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পেতেন, তাঁদের পেনশন শতভাগ বাড়বে; নতুন হার হবে ১০ হাজার থেকে ১৮ হাজার টাকা। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের ৭৫ শতাংশ, ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশনভোগীদের ৫৫ শতাংশ পেনশন বাড়বে।

সর্বোচ্চ নিট পেনশন দাঁড়াবে মাসে ৭০ হাজার ২০০ টাকা। যাঁরা আগে থেকেই এর বেশি পেনশন পাচ্ছেন, তাঁরা ২০২৭ সালের ১ জুলাই বার্ষিক বৃদ্ধি কার্যকর হওয়া পর্যন্ত বর্তমান হারেই পেনশন পাবেন। ভগ্নাংশ থাকলে তা পরবর্তী পূর্ণ টাকায় ধরা হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১ জুলাই বা তার আগে যাঁদের অবসর-উত্তর ছুটি (পিআরএল) শুরু হয়েছে, তাঁরা ২০১৫ সালের জাতীয় বেতনস্কেলে ছুটিকালীন বেতন পাবেন, তবে চূড়ান্ত পেনশন ও আনুতোষিক নির্ধারিত হবে ২০২৬ সালের জাতীয় বেতনস্কেল অনুযায়ী। ২ জুলাই বা তার পরে পিআরএলে যাওয়া কর্মচারীদের সব সুবিধা নতুন স্কেলে হিসাব হবে। এককালীন অনুদান হবে ১৮ মাসের মূল বেতনের সমান।

১ জুলাই থেকে নতুন বেতনস্কেল জারির আগ পর্যন্ত পুরোনো স্কেলে যেসব পেনশন, আনুতোষিক বা ছুটি নগদায়নের দাবি নিষ্পত্তি হয়েছে, সেগুলো নতুন করে হিসাব করে বাড়তি অর্থ পরিশোধ করা হবে। একাধিক পারিবারিক পেনশনভোগী থাকলে মূল পেনশন ও উৎসব ভাতা আনুপাতিক হারে ভাগ হবে।

ফাইল ছবি

লিংক কপি হয়েছে ✓
শ্রমিকেরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ: বিজিএমইএ শ্রমিকেরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ: বিজিএমইএ ◷ ১৩ ঘণ্টা ২৭ মিনিট আগে শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠকে পোশাক মালিকরা, শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠকে পোশাক মালিকরা, শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ◷ ১৪ ঘণ্টা ৮ মিনিট আগে শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়ায় অন্তত ৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়ায় অন্তত ৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◷ ১৮ ঘণ্টা ৫ মিনিট আগে ৩০ টাকা কেজিতে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা, প্রতি শুক্রবার ট্রাকে বিক্রি ৩০ টাকা কেজিতে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা, প্রতি শুক্রবার ট্রাকে বিক্রি ◷ ১ দিন আগে রিকশাচালক থেকে শিক্ষার্থী—১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন যাঁরা, সুদ সর্বোচ্চ ৭ শতাংশ রিকশাচালক থেকে শিক্ষার্থী—১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন যাঁরা, সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ◷ ১ দিন আগে শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, দুই শতাধিক কারখানায় ছুটি শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, দুই শতাধিক কারখানায় ছুটি ◷ ১ দিন আগে