অনলাইন, ১৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সরকারি অবসরভোগীদের সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা, প্রজ্ঞাপন জারি বাফেলোতে ১৫ নভেম্বর থেকে শীতকালীন পার্কিং বিধিনিষেধ, গাড়ি সরাতে না হলে ১১০ ডলার জরিমানা যুক্তরাষ্ট্রে চলতি বছর হামে মৃত্যু বেড়ে ১০, আক্রান্ত ছাড়াল ৫ হাজার ৪০০ এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন নিয়ে সংসদে হট্টগোল, তদন্ত কমিটি গঠন যোগাযোগ বিভ্রাটে যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টারও বেশি বিমান চলাচল বন্ধ, বাতিল হাজার হাজার ফ্লাইট যুক্তরাজ্য সফরে এনসিপির নাহিদ ইসলাম, বৈঠক করবেন ব্রিটিশ পার্লামেন্টের কমিটির সঙ্গে দুই বছর পর কোয়াড শীর্ষ বৈঠক, ১৭ নভেম্বর ম্যানিলায় মিলিত হচ্ছেন ট্রাম্প-মোদিসহ চার নেতা গাজায় বাধাহীন ত্রাণ প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলের প্রতি ৫৩ দেশ ও সংস্থার আহ্বান ভুটানকে হারিয়ে ১৪তম বার সাফের ফাইনালে ভারত, শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ পাকিস্তান ট্রাম্পের সফর ঘিরে ম্যানিলায় আসিয়ান সম্মেলন, আলোচনায় শুল্ক ও বাণিজ্য বিচারকদের ক্ষমতা খর্ব করতে আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন পেরুর প্রত্যন্ত আন্দিজ শহরে ২০ হাজার মানুষের সমাবেশে সহিংসতা বন্ধের আহ্বান পোপ লিওর হাঙ্গেরিতে বন ও গুদামে লুকানো প্রায় ২ কোটি ডলার উদ্ধার, অরবান আমলের দুর্নীতির তদন্ত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, কয়েক শহরে কাঁদানে গ্যাস সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা, ১৯ নভেম্বর দেশজুড়ে ‘লকডাউনের’ ডাক নিষিদ্ধ আওয়ামী লীগের
হোম › রাজনীতি › এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন নিয়ে সংসদে হট্টগোল, তদন্ত কমিটি গঠন

এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন নিয়ে সংসদে হট্টগোল, তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১৪ নভেম্বর, ২০২৬ 27
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন নিয়ে সংসদে হট্টগোল, তদন্ত কমিটি গঠন
মো: আশিকুর রহমান
মো: আশিকুর রহমানঢাকা প্রতিনিধি॥

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধী দলের সদস্যদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হট্টগোল হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঘটনাটি নিয়ে বক্তব্য দেওয়ার সময় এনসিপির সংসদ সদস্যরা প্রতিবাদ জানান। এ সময় ডেপুটি স্পিকার এনসিপির এমপি হান্নান মাসউদকে কয়েক দফা আসন গ্রহণ করতে বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানান, আগুন লাগা বাড়িটিতে কেউ বসবাস করতেন না; নুসরাতের মা-বাবা প্রায় ২০ মিটার দূরে আলাদা একটি ভবনে থাকেন। ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস, বেসামরিক প্রশাসন, পুলিশ ও বিজিবির সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

তবে বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এই বক্তব্যের বিরোধিতা করেন। তিনি অভিযোগ করেন, বাড়িটিতে মানুষ বসবাস করতেন এবং একটি ভিডিওতে বাইরে থেকে কিছু ছুড়ে মারতে দেখা গেছে। ঘটনার দুই দিন আগেই হুমকির বিষয়ে নুসরাত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন বলেও দাবি করেন তিনি। সরকার একজন সংসদ সদস্যের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তোলেন নাহিদ।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তের আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। এটি নাশকতা নাকি নিছক দুর্ঘটনা—দুটি দিকই খতিয়ে দেখা হবে। তদন্ত শেষ হওয়ার আগে সরকার কাউকে দোষারোপ করতে চায় না বলেও জানান তিনি।

ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, অগ্নিকাণ্ডের রাতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীকে ফোন করার চেষ্টা করেও পাননি। বিষয়টি মামলা ও তদন্তের মাধ্যমে নিষ্পত্তি হবে বলে জানান তিনি।

এর আগে কুষ্টিয়ায় নুসরাত তাবাসসুমের বাড়ি আগুনে পুড়ে যায়। সেখানে পেট্রলবোমা হামলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে কেউ দায় স্বীকার করেনি এবং পুলিশের পক্ষ থেকে হামলার বিষয়ে চূড়ান্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓