অনলাইন, ১৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ক্রেডিট কার্ডে জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নওগাঁয় দম্পতি গ্রেপ্তার ২৬ বছর পর হামমুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ১০৭৫, কিশোর গ্যাংয়ের ৫৪৯ সদস্য আটক ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর নাসিরনগরে সোনালি ফসলে হাসছে কৃষক, মাঠে মাঠে ধান তোলার ব্যস্ততা আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: জামায়াত আমির মুজিবের আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই: রিজভী রুকন ছাড়াই বিশেষজ্ঞদের নিয়ে ‘উপদেষ্টা পরিষদ’ গঠনের পথে জামায়াত যুক্তরাষ্ট্রে ‘বার্থ ট্যুরিজম’ অনুমোদিত নয়, ফের সতর্ক করল মার্কিন দূতাবাস বেনাপোলে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যসহ চারজন আটক হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের কারণ নিয়ে ধোঁয়াশা অ্যাপেক সম্মেলনের ফাঁকে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন ১৯ দিন পর ইনানীর গ্যাসকূপের আগুন নেভাতে মাঠে নামল বাপেক্স বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকেরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ: বিজিএমইএ
হোম › আমেরিকা › ২৬ বছর পর হামমুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র

২৬ বছর পর হামমুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৪৪ এএম, ১৪ নভেম্বর, ২০২৬ 28
২৬ বছর পর হামমুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
মো: নাজমুল হক
মো: নাজমুল হকযুক্তরাষ্ট্র প্রতিনিধি॥

দীর্ঘ ২৬ বছর পর হাম (মিজলস) নির্মূলের মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র। প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পাহো) পরিচালকের কাছে প্রতিবেদন দেওয়া বিশেষজ্ঞদের একটি স্বাধীন কমিশন এই সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম। প্রথমে খবরটি প্রকাশ করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

কোনো দেশে টানা ১২ মাস বা তার বেশি সময় ধরে হামের সংক্রমণ অব্যাহত থাকলে সে দেশ হাম নির্মূলের মর্যাদা হারায়। ২০০০ সালে যুক্তরাষ্ট্রকে হামমুক্ত ঘোষণা করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এবং জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশটিতে ৫ হাজার ৪০০টির বেশি হাম রোগী শনাক্ত হয়েছে, যা ১৯৯১ সালের পর সর্বোচ্চ এবং ২০২৫ সালের (২ হাজার ২৮৯) দ্বিগুণেরও বেশি। এ বছর নতুন করে ৪৩টি প্রাদুর্ভাবের ঘটনা ঘটেছে।

অঙ্গরাজ্যগুলোর হিসাবে চলতি বছর হামজনিত কারণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পেনসিলভেনিয়ায় ৭, উইসকনসিনে ২ এবং নিউইয়র্কে ১ জন। নিউইয়র্কে মারা যাওয়া শিশুটির মৃত্যু ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে অঙ্গরাজ্যটিতে হামে প্রথম মৃত্যু। তবে সিডিসির ওয়েবসাইটে মৃতের সংখ্যা ৬ দেখানো হয়েছে।

পেনসিলভেনিয়ায় চলতি বছর ১ হাজার ৫৪২ জন এবং উইসকনসিনে ৬৫১ জন হামে আক্রান্ত হয়েছেন। এর আগে ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ইউটাহে একটি প্রাদুর্ভাবে ৬০০-র বেশি মানুষ আক্রান্ত হন।

মৃত্যুর হিসাব নিয়ে পেনসিলভেনিয়ার গভর্নর জশ শাপিরোর সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের বিরোধ চলছে। সিডিসি জানিয়েছে, হামজনিত মৃত্যুর একটি মানদণ্ড নির্ধারণে তারা কাজ করছে।

বিশেষজ্ঞরা বলছেন, কিন্ডারগার্টেন পর্যায়ে টিকাদানের হার ২০১৯-২০ সালের ৯৫ দশমিক ২ শতাংশ থেকে কমে ২০২৫-২৬ সালে ৯২ দশমিক ৪ শতাংশে নেমেছে। এমএমআর টিকার দুই ডোজ হামের বিরুদ্ধে প্রায় ৯৭ শতাংশ সুরক্ষা দেয়। সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. পিটার হোটেজ বলেন, "মূলত হাম ফিরে এসেছে।"

সূত্র: সিএনএন, আল জাজিরা, ওয়াল স্ট্রিট জার্নাল

ছবি: রয়টার্স (ফাইল)

লিংক কপি হয়েছে ✓
যুক্তরাষ্ট্রে ‘বার্থ ট্যুরিজম’ অনুমোদিত নয়, ফের সতর্ক করল মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ‘বার্থ ট্যুরিজম’ অনুমোদিত নয়, ফের সতর্ক করল মার্কিন দূতাবাস ◷ ৫৩ মিনিট আগে অ্যাপেক সম্মেলনের ফাঁকে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন অ্যাপেক সম্মেলনের ফাঁকে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন ◷ ১ ঘণ্টা ১১ মিনিট আগে ৯/১১-এর পর বিরল ঘটনা: যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে চার ঘণ্টা উড্ডয়ন বন্ধ, ১০ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত ৯/১১-এর পর বিরল ঘটনা: যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে চার ঘণ্টা উড্ডয়ন বন্ধ, ১০ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত ◷ ৮ ঘণ্টা ৫ মিনিট আগে ‘আমার ব্যবসা বৈধ ও নিবন্ধিত, যাচাই না করে অভিযোগ নয়’—অনলাইন সমালোচনার জবাবে নিউ হোপ হোম কেয়ারের সিইও সাইদুজ্জামান ডেনি ‘আমার ব্যবসা বৈধ ও নিবন্ধিত, যাচাই না করে অভিযোগ নয়’—অনলাইন সমালোচনার জবাবে নিউ হোপ হোম কেয়ারের সিইও সাইদুজ্জামান ডেনি ◷ ১১ ঘণ্টা ৩৩ মিনিট আগে মেয়র মামদানির উদ্যোগে বোদেগা ও ছোট মুদি দোকানে এসএনএপির নতুন নিয়ম কার্যকরে ৯০ দিনের ছাড় মেয়র মামদানির উদ্যোগে বোদেগা ও ছোট মুদি দোকানে এসএনএপির নতুন নিয়ম কার্যকরে ৯০ দিনের ছাড় ◷ ১২ ঘণ্টা ৩৪ মিনিট আগে পুনর্বিবেচনার আবেদন, আইনজীবীর হলফনামা আর পেরিয়ে যাওয়া সময়সীমা পুনর্বিবেচনার আবেদন, আইনজীবীর হলফনামা আর পেরিয়ে যাওয়া সময়সীমা ◷ ১৪ ঘণ্টা ৫১ মিনিট আগে