অনলাইন, ১৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ক্রেডিট কার্ডে জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নওগাঁয় দম্পতি গ্রেপ্তার ২৬ বছর পর হামমুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ১০৭৫, কিশোর গ্যাংয়ের ৫৪৯ সদস্য আটক ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর নাসিরনগরে সোনালি ফসলে হাসছে কৃষক, মাঠে মাঠে ধান তোলার ব্যস্ততা আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: জামায়াত আমির মুজিবের আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই: রিজভী রুকন ছাড়াই বিশেষজ্ঞদের নিয়ে ‘উপদেষ্টা পরিষদ’ গঠনের পথে জামায়াত যুক্তরাষ্ট্রে ‘বার্থ ট্যুরিজম’ অনুমোদিত নয়, ফের সতর্ক করল মার্কিন দূতাবাস বেনাপোলে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যসহ চারজন আটক হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের কারণ নিয়ে ধোঁয়াশা অ্যাপেক সম্মেলনের ফাঁকে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন ১৯ দিন পর ইনানীর গ্যাসকূপের আগুন নেভাতে মাঠে নামল বাপেক্স বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকেরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ: বিজিএমইএ
হোম › জাতীয় › ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৪৪ এএম, ১৪ নভেম্বর, ২০২৬ 26
ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর
মো: আদিবুর রহমান মাসুদ
মো: আদিবুর রহমান মাসুদঢাকা প্রতিনিধি॥

রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার তাগিদ দেন।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভায় ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য গঠিত কমিটির কাজ, এখন পর্যন্ত বাস্তবায়িত উদ্যোগ এবং সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

সভায় বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি: ভিডিও থেকে নেওয়া

লিংক কপি হয়েছে ✓