অনলাইন, ১৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে ‘বার্থ ট্যুরিজম’ অনুমোদিত নয়, ফের সতর্ক করল মার্কিন দূতাবাস বেনাপোলে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যসহ চারজন আটক হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের কারণ নিয়ে ধোঁয়াশা অ্যাপেক সম্মেলনের ফাঁকে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন ১৯ দিন পর ইনানীর গ্যাসকূপের আগুন নেভাতে মাঠে নামল বাপেক্স বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকেরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ: বিজিএমইএ ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত, সরকারে ‘ফ্যাসিবাদের লক্ষণ’ দেখছেন শফিকুর কোম্পানীগঞ্জে আসিফ মওদুদ বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠকে পোশাক মালিকরা, শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ‘আমাদের যা করণীয় করেছি, এখন ভারতের বিষয়’: হাসিনা আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরবেন—আইনমন্ত্রী কুড়িগ্রামের ভোগডাঙ্গায় ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গণি মিয়ার কর্মী সভা খাগড়াছড়িতে বিএনপির ৪ নেতাকর্মীর ওপর হামলা, অভিযোগ নিষিদ্ধ আ.লীগের দিকে; আটক ১ ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি, নাশকতা ঠেকাতে আসছে নতুন কর্মসূচি শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়ায় অন্তত ৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
হোম › বাংলাদেশ › বেনাপোলে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যসহ চারজন আটক

বেনাপোলে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যসহ চারজন আটক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:০২ এএম, ১৪ নভেম্বর, ২০২৬ 2
বেনাপোলে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যসহ চারজন আটক
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন সদস্যসহ চারজনকে আটক করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁদের মধ্যে তিনজন নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী এবং একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

আটক ব্যক্তিরা হলেন বেনাপোল পোর্ট থানার বালুডা গ্রামের মৃত আকবর আলী বিশ্বাসের ছেলে হায়দার (৪৫) ও মানিক বিশ্বাসের ছেলে মোজাম্মেল (৫৫), দিঘীর পাড় গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মুনসুর আলী (৩৬) এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বোয়ালিয়া গ্রামের সেলিম মোড়লের ছেলে জুয়েল।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুরোনো মামলার তদন্তে সন্দেহভাজন তিনজন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজনকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তিতুমীর খান জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আটক ব্যক্তিদের বা তাঁদের পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।

লিংক কপি হয়েছে ✓