Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › রাজনীতি › বাংলাদেশের নির্বাচনে আ.লীগকে রাখার প্রস্তাব দেবে ভারত

বাংলাদেশের নির্বাচনে আ.লীগকে রাখার প্রস্তাব দেবে ভারত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:১২ পিএম, ০১ নভেম্বর, ২০২৫ 176
বাংলাদেশের নির্বাচনে আ.লীগকে রাখার প্রস্তাব দেবে ভারত

৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটের রাজনীতিতে আওয়ামী লীগের স্থান নেই। পতিত স্বৈরাচারী সরকারের অনেক নেতাই গেল বছর থেকেই পলাতক। এমন পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সম্ভাবনা শূন্য।

তবে এমন পরিস্থিতিতে ভারত বাংলাদেশে নিজেদের সবচেয়ে বড় মিত্র আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই নির্বাচনের পরামর্শ অন্তর্বর্তী সরকারকে দেবে কি না, এমন আলোচনা চলছে প্রতিবেশী দেশটিতে। আর সেটা এতটাই যে, সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পর্যন্ত বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। 


গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়। ওই সময় ইয়েশি সেলি নামের এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন, ‘বাংলাদেশ নিয়ে আমার একটা প্রশ্ন আছে। আগামী বছর তাদের নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারত কি তাদেরকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার আহ্বান জানাবে? আওয়ামী লীগকে সে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাবও কি দেবে?’ 


জবাবে রণধীর জওসয়াল অবশ্য আওয়ামী লীগকে নিয়ে কিছু বলেননি। এমনকি কোনো প্রস্তাব দেবেন কিনা তা নিয়েও কথা বলেননি। তিনি শুধু বলেছেন, ‘আমাদের প্রত্যাশা, বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হবে।’