অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
লকডাউন ঘিরে সারা দেশে আগুন-ককটেল, এক মাসে দুই শতাধিক নাশকতা: পুলিশ সদরদপ্তর পাবনার বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, ১২৩ রাবার বুলেট ছুড়ল পুলিশ পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিতে যুবলীগ কর্মী নিহত নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ
হোম › রাজনীতি › ‘বান্দরবানের ঘটনাই প্রমাণ করে দেশের নিরাপত্তা ব্যবস্থা কত ভঙ্গুর’

‘বান্দরবানের ঘটনাই প্রমাণ করে দেশের নিরাপত্তা ব্যবস্থা কত ভঙ্গুর’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১০ পিএম, ০৭ এপ্রিল, ২০২৪ 168
‘বান্দরবানের ঘটনাই প্রমাণ করে দেশের নিরাপত্তা ব্যবস্থা কত ভঙ্গুর’

বান্দরবানের ঘটনা প্রমাণ করে দেশে নিরাপত্তা ব্যবস্থা কত ভঙ্গুর বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (৭ এপ্রিল) রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এ দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সীমান্ত আজ ভয়াবহভাবে আক্রান্ত। কিন্তু সরকার এই সমস্যা সমাধান করতে পারেনি। বান্দবানে কারা হামলা-লুটপাট করছে, তা ঠিকভাবে বলেতেই পারছে না সরকার। যখন কোনো ঘটনার সত্য উদঘাটনে ব্যর্থ হয়, তখনই সরকার জঙ্গি খুঁজে পায় বলে মন্তব্য করেন তিনি।


বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষমতাসীনরা তাদের নগ্ন থাবা বসিয়েছে। এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই, যেখানে ছাত্রলীগের নৈরাজ্য নেই।


মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সব দিকে ব্যর্থ হয়েছে এই সরকার। শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতকে ধ্বংস করে দেয়া হয়েছে। ক্ষমতায় টিকে থাকতে তারা দেশজুড়ে সৃষ্টি করেছে ভয়াবহ পরিস্থিতি।


ফখরুল আরও বলেন, কষ্টকে শক্তিতে রূপান্তর করতে হবে। তারপর সবাইকে এক্যবদ্ধ হয়ে সরকারের পতন নিশ্চিত করতে হবে। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবোই বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


এর আগে, দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠির কর্মকাণ্ডে সরকারের রহস্যজনক ভূমিকা ও যোগসূত্র আছে। পুরো ঘটনা সরকারের পরিকল্পিত। সরকারের প্রত্যক্ষ ভূমিকা ছাড়া সন্ত্রাসীরা এমন ঘটনা ঘটাতে পারতো না।

লিংক কপি হয়েছে ✓