Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › রাজনীতি › শাপলা ছাড়া চাপিয়ে দেওয়া মার্কা মানবে না এনসিপি: হাসনাত

শাপলা ছাড়া চাপিয়ে দেওয়া মার্কা মানবে না এনসিপি: হাসনাত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:১৭ এএম, ২০ অক্টোবর, ২০২৫ 178
শাপলা ছাড়া চাপিয়ে দেওয়া মার্কা মানবে না এনসিপি: হাসনাত

এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, শাপলা ছাড়া চাপিয়ে দেওয়া কোনও প্রতীক মানবে না এনসিপি। এই কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে পারবে কিনা, ইসির আচরণ আর কার্যক্রম দেখে এমন সন্দেহ প্রকাশ করেছে দলটি।

রোববার (১৯ অক্টোবর) প্রতীক পছন্দের শেষ দিনে ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে একথা বলেন হাসনাত। 


তিনি আরও বলেন, আমাদের শাপলা ছাড়া কোনো বিকল্প নেই। তারা শাপলা না দেওয়ার পক্ষে কোনো আইনগত ব্যাখ্যা দিতে পারে নাই। শাপলা ছাড়া কোনো বিকল্প নেই।


হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রমে মনে হচ্ছে তারা প্রাতিষ্ঠানিক স্বৈরাচারে পরিণত হয়েছে। কীভাবে রাজনৈতিক দলের প্রতীক অন্তর্ভুক্ত হয়েছে বিধিমালায়, শাপলা কেন অন্তর্ভুক্ত হয়নি এসব নিয়ে কোনো ব্যাখ্যা নেই। মধ্যযুগীয় রাজা-বাদশার কাজের সঙ্গে নির্বাচন কমিশনের কাজের সাদৃশ রয়েছে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিচ্ছে তা তাদের ওপর চাপিয়ে দিচ্ছে, নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নেই। স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিলে সাবেক সিইসি নুরুল হুদার মত পরিণতি হবে বলে মন্তব্য করেন হাসনাত। 


ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা আছে নির্বাচন কমিশনের কার্যক্রম দেখে আমর দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নির্বাচন কমিশনের, একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের যোগ্যতা রাখে না। এই কমিশন মেরুদণ্ডহীন। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের যোগসূত্র রয়েছে। নির্বাচন কমিশন যে প্রতিষ্ঠান বা দল নিয়োগ দিয়েছে তাদের পারপাস সার্ভ করছে। শাপলা ছাড়া বিকল্প কোনো প্রতীক নেয়া হবে না না বলেও মন্তব্য করেন হাসনাত।