Columbus, ৩০ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
সাগর-রুনি হত্যা তদন্তে নতুন মোড়: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্ত গ্রামীণ শক্তিতে ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা, ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় করল WHO “Finding Future Scientists-2026” তৃতীয়বারের মতো জাতীয় বিজ্ঞান মেলা স্বাইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি, পিছিয়ে গেল বেঙ্গালুরুর অনুষ্ঠান শিশুর হাতে স্মার্টফোন দেওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ সেমিফাইনালে এক উইকেটের হৃদয়ভাঙা হার, Top End T20 থেকে বিদায় বাংলাদেশের NASA-র Roman Space Telescope উৎক্ষেপণ, ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন অধ্যায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ পর্যন্ত CERN-এর বিজ্ঞান প্রতিযোগিতায় বাংলাদেশের ঐতিহাসিক জয়, বিজয়ী POLARIS ডলি পার্টনের প্রয়াণে বিশ্বসংগীতে শোকের ছায়া মানবাধিকার কমিশন ও সম্পত্তি হস্তান্তর বিল সংশোধিত আকারে পাসের সুপারিশ মানবপাচারের শিকার বাংলাদেশিদের ফেরাতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু যাত্রাবাড়ী হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ ‘আয়নাঘর’ আর ফিরতে দেওয়া হবে না: রাষ্ট্রপতি
হোম রাজনীতি হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জামায়াতের

হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জামায়াতের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:২৯ এএম, ১৮ নভেম্বর, ২০২৫ 179
হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জামায়াতের

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। 

সোমবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারোর নেই। কারণ বিচার স্বচ্ছ হয়েছে, নিরপেক্ষ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে। 


গোলাম পরওয়ার বলেন, পলাতক মৃত্যুদণ্ড পাওয়া আসামিকে যারা আশ্রয় দিয়েছে, আমরা মনে করি এই ঘৃণ্য অপরাধীদের পক্ষে তারা অবস্থান নিয়েছে। তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে সোপর্দ করতে হবে। সৎ প্রতিবেশীসুলভ আচরণ দাবি করলে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দাবিদার প্রতিবেশী হলে, এটি হচ্ছে তার প্রথম দায়িত্ব।


জামায়াত নেতা আরও বলেন, সরকার বা রাষ্ট্রের কোনো ক্ষমতাবান ব্যক্তিই যে আইনের ঊর্ধ্বে নয়, তা এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো। জামায়াত নেতাদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, আমাদের শীর্ষ নেতাদের মিথ্যা ও সাজানো মামলা এবং দলীয় লোকদের মাধ্যমে সাজানো সাক্ষীর ভিত্তিতে ফাঁসি দেওয়া হয়েছে। সেই বিচার দেশ-বিদেশে সব জায়গায় প্রশ্নবিদ্ধ হয়েছে। 


প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি) ও মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। 


শিবিরের সন্তোষ প্রকাশ: শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের রায়ে দেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। স্বাধীন বিচারব্যবস্থায় এ রায়ে ভুক্তভোগীদের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে সংগঠনটি। সোমবার যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম সন্তোষ প্রকাশ করেন। 


তারা বলেন, আমরা প্রত্যাশা করি ভারত সরকার মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত পলাতক আসামিদের অবিলম্বে প্রত্যর্পণ করে বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান নেবে। তা না হলে দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং সেই দায়ভার তাদেরই বহন করতে হবে।


খেলাফত মজলিস: শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, হাজারো শহীদের রক্তের প্রতি ন্যায়বিচারের স্বার্থে শেখ হাসিনা ও তার দোসরদের সর্বোচ্চ শাস্তি কাম্য ছিল। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিফলিত হয়েছে। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকার কার্যকর উদ্যোগ নেবে।


ডাকসু নেতাদের প্রতিক্রিয়া: রায় ঘোষণাকালে ট্রাইব্যুনালে হাজির ছিলেন ডাকসু নেতারা। ডাকসু ভিপি সাদিক কায়েম ইন্টারপোলসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে অবিলম্বে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান। রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেন, তবে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল-মামুনেরও সর্বোচ্চ শাস্তি দাবি করেন। ডাকসুর জিএস এসএম ফরহাদ বলেন, এই রায়ে শহীদ পরিবারগুলো কিছুটা হলেও খুশি হয়েছে।