অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
লকডাউন ঘিরে সারা দেশে আগুন-ককটেল, এক মাসে দুই শতাধিক নাশকতা: পুলিশ সদরদপ্তর পাবনার বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, ১২৩ রাবার বুলেট ছুড়ল পুলিশ পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিতে যুবলীগ কর্মী নিহত নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ
হোম › রাজনীতি › হাসিনার রায়ের পর তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা বলল বিএনপি

হাসিনার রায়ের পর তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা বলল বিএনপি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৫ এএম, ১৮ নভেম্বর, ২০২৫ 307
হাসিনার রায়ের পর তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা বলল বিএনপি

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ট্রাইবুনালের এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বিএনপির মহাসচিব বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ এর ছাত্র-গণঅভ্যূত্থানের মধ্যদিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই দীর্ঘ রক্তাক্ত সংগ্রামে শত সহস্র বিরোধীদলীয় রাজনৈতিক নেতা-কর্মীসহ সমাজের সর্বস্তরের অসংখ্য নাগরিক গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মামলা-হামলা, নির্যতন-নিপীড়ন ও অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছে।


অবশেষে ছাত্র-গণঅভ্যূত্থানে ছাত্র-জনতা-শ্রমিক, নারী-শিশুসহ সহশ্রাধিক নাগরিকের আত্মদান, অন্ধত্ব, চিরপঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে ইতিহাসের জঘণ্যতম ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী বাকশালী শাসনামলের পতন হয়েছে। 


তিনি বলেন, সারা বিশ্বের জনমত এবং বাংলাদেশের জনগণের দাবী ও প্রত্যাশা ছিল যেন পতিত স্বৈরাচার ও তার দোষরদের মানবতাবিরোধী ও নৃশংস, জঘন্য হত্যাকাণ্ড এবং গণহত্যায় অপরাধের বিচার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দুই দোষরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে।


এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসর সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামালের। পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতার কারণে প্রাপ্য সাজা কমিয়ে ৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।


তিনি বলেন, আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ বিএনপি এ ব্যাপারে জনগণকে সদা সর্বদা সচেতন থাকার আহ্বান জানাচ্ছে। একই সাথে বিএনপি অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবী জানাচ্ছে।


মির্জা ফখরুল বলেন, আমরা মনেকরি, দীর্ঘ ১৬ বছরের গুম-খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার এবং ২০২৪ ছাত্র গণঅভ্যূত্থানে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সহশ্রাধিক শহীদের আত্মা শান্তি পাবে এবং তাদের পরিবার পরিজনদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে।

লিংক কপি হয়েছে ✓