Columbus, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-এলাকাবাসীর হানায় ডাকাত গ্রেপ্তার কুলাউড়ায় গুদামে ৬৮৩ বস্তা চাল উদ্ধার, নিখোঁজ ১১৭ বস্তা গ্রাম আদালত সক্রিয় হলে সহজে বিচার পাবেন গ্রামের মানুষ: নোয়াখালীতে সমন্বয় সভা মুসাপুর ক্লোজার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ ব্রিফিং নওগাঁয় উৎসবমূখর পরিবেশে সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ, জাতিসংঘ সফর নিয়ে আলোচনা কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ দৌলতপুরে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ। পেনসিলভেনিয়ায় লাইসেন্স পেল সোনালী এক্সচেঞ্জ, তবে এখনো প্রকাশ হয়নি কোনো শাখার ঠিকানা চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ, ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আলোচনা ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের, পরমাণু ইস্যুতে নতুন উত্তেজনা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে চাঁদাবাজির বিস্তার, ৮৫ শতাংশ মামলায় অভিযোগের সত্যতা পাওয়ার দাবি রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম পরিবহনে বাধা, অক্টোবরের প্রথম সপ্তাহে আসার কথা
হোম › বাংলাদেশ › “বাংলাদেশী কমিউনিটি অফ ডেলাওয়ার কাউন্টীর বৈশাখী মেলা উদযাপিত”

“বাংলাদেশী কমিউনিটি অফ ডেলাওয়ার কাউন্টীর বৈশাখী মেলা উদযাপিত”

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ২৭ মে, ২০২৪ 817
“বাংলাদেশী কমিউনিটি অফ ডেলাওয়ার কাউন্টীর বৈশাখী মেলা উদযাপিত”

গত ২৬ শে মে রবিবার, আপার ডার্বির মেলবোর্নে বাংলাদেশ এভিনিউ এর উপর অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়ে গেল বাংলাদেশী কমিউনিটি অফ ডেলাওয়ার কাউন্টীর বৈশাখী মেলা ১৪৩১। বৈশাখী মেলার আহ্বায়ক ও মেলবোর্ন বোরোর মেয়র জনাব এম এ তৈয়ব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সিনেটর কিম কারনি,আপার ডার্বির মেয়র জন ব্রাউন, বৈশাখী মেলার গ্র্যান্ডস্পন্সর অ্যাপল হোম কেয়ারের কর্ণধার জনাবা লায়লা তাসমিন ও আমেরিকায় মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত আরো অনেক নেতৃবৃন্দ। 

দুপুর ১২:০১ মিনিটে ফিতা কেটে বৈশাখী মেলার উদ্বোধন করেন মেলবোর্ন মেয়র জনাব এম এ তৈয়ব। এ সময় আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহব্বায়ক কাজী সাখাওয়াত হোসেন, আজম মাহাবুবুর রহমান, মাহবুবুল আলম, যুগ্ম-আহব্বায়ক মোঃ আজিম উদ্দীন, নুর করিম রনি, মোঃ সেলিম রাজা, লায়লা তাসমিন, মোঃ সাজ্জাদ, সমন্বয়ক মো: জেফলিন, মোঃ ফারুক আহাম্মেদ, মোঃ মোশারফ হোসেন, ফাতেমা আফরোজা, মোঃ সালাউদ্দিন মিয়া, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াকিল হোসেন তুষার, মোঃ নাজমুল হক, সহযোগিতায় জাহাঙ্গীর আলম, সারোয়ার আলম, মাহিদুন্নবী রুকু, মঞ্জুরুল ইসলাম, তানভীর মাহাতাব, মশিউর রহমান, রিয়াজুল হক টিটু, ফরিদুল ইসলাম, দেলোয়ার রহমান, পারভীন রিনা, লাইজু, মোঃ শাহিন, মোঃ রিপন, সুলতান আহমেদ। মেলা উদ্বোধনের পরপর মেলায় আগত সকল অতিথিদেরকে পান্তা ইলিশ ও ভর্তা পরিবেশন করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই সম্ভবত প্রথম কোন বৈশাখী মেলা যেখানে ফ্রি-তে পান্তা ইলিশ খাওয়ানো হয়েছে।মেলায় আগত অতিথিরা ফ্রি পান্তা ইলিশ খেয়ে অত্যন্ত আনন্দ এবং উৎফুল্ল প্রকাশ করেন।

বৈশাখী মেলার দ্বিতীয় পর্বে ছিল সংগীত অনুষ্ঠান,বাচ্চাদের কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গানের সাথে মেয়েদের নৃত্য। বাংলাদেশের সংস্কৃতি কৃষ্টি কালচার ও ঐতিহ্য নিয়ে নানা কথায় মুখরিত ছিল আয়োজক কমিটির প্রত্যেকের মুখে মুখে।

বৈশাখী মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে বেশ কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়। যারা পেনসিলভেনিয়ার আপার ডার্বির কমিউনিটির জন্য যার যার অবস্থান থেকে ভূমিকা রেখেছেন এমন কয়েকজনকে এ সম্মাননা প্রদান করা হয়।এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অ্যাপল হোমকেয়ারের কর্ণধার লায়লা তাসমিন, পেনসিলভেনিয়া বাংলা নিউজ এর সম্পাদক ও প্রতিষ্ঠাতা জনাব নাজমুল হাসান বাবু ও আজাদ ভিশনের এর প্রতিষ্ঠাতা জনাব আজাদকে সম্মান সূচক ক্রেস্ট প্রদান করেন। সম্মাননা প্রাপ্ত সবাই অঙ্গীকার করেন যে, তাদের কর্ম দক্ষতা জ্ঞান ও মনন দিয়ে আগামী দিনে এই কমিউনিটির উন্নয়নে ও প্রসারে যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তারা ভূমিকা রাখবেন।

বৈশাখী মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে ছিল ভ্যানডরদের সুস্বাদু নানা রকমারি খাবারের দোকান।পিঠাপুলি,কাপড়-চোপড়, এছাড়াও ছিল ছোট ছোট বাচ্চাদের দুটি ফ্রি রাইড এর ব্যবস্থা। যেখানে ছোট বাচ্চারা অত্যন্ত আনন্দ নিয়ে সেই রাইটগুলো উপভোগ করেছেন। মেলায় আগত প্রত্যেক অতিথি বৃন্দ ধন্যবাদ জ্ঞাপন করেছেন বাংলাদেশী কমিউনিটি অফ ডেলাওয়ার কাউন্টীর বৈশাখী মেলা ১৪৩১ আয়োজক কমিটিকে। অতিথিরা বলেছেন এই প্রবাসে এত সুন্দর এত চমৎকার একটি আয়োজন করেছেন এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন সেটা তারা অত্যন্ত মনোযোগ সহকারে উপভোগ করেছেন। এরকম আরো নতুন নতুন অনুষ্ঠান আয়োজক কমিটির থেকে প্রত্যাশা করেন মেলায় আগত সবাই।

মেলায় আকর্ষণীয় রেফেল ড্র ব্যবস্থাও ছিল। রাফেলর ড্র প্রথম পুরস্কার হিসেবে ছিল সোনার গহনার সেট, আজাদ ভিসন এর পক্ষ থেকে। দশটি আকর্ষণীয় রেফারেলের মধ্যে ছিল ল্যাপটপ, ৬৫” টিভি ,নোটপ্যাড,প্রিন্টার, মোবাইল,ফ্যান সহ আরো অনেক কিছু।