অনলাইন, ২৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহ ১৭ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ, জালিয়াতিতে আইনি ব্যবস্থা কার্যকর জাতীয় শিক্ষানীতি করার সুপারিশ সংসদীয় কমিটির, স্কুলে টিফিনে শিক্ষার্থীপ্রতি খরচ ৩৭ টাকা মৃত্যুর দুই বছর পর সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি দুই সাবেক জনপ্রতিনিধি ‘২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় এলে সব বলে দেব’: জামায়াতের এমপি আমির হামজা ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ লিখে বিএনপি থেকে পদত্যাগ, দুদিন পর গ্রেপ্তার বোরহান সংলাপ নিয়ে সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ, জোটগতভাবে যাবে ১১ দল: পরওয়ার থ্যাংকসগিভিংয়ে শুভেচ্ছা ট্রাম্প-মেলানিয়ার, বার্তায় প্রতিপক্ষ ও অভিবাসীদের আক্রমণ প্রেসিডেন্টের নাসিরনগরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন কুড়িগ্রামের যাত্রাপুর নৌঘাটে নৌ-অ্যাম্বুলেন্স উদ্বোধন যুবদলকে শক্তিশালী করতে কুড়িগ্রামে মতবিনিময় সভা দুই বছর কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি কুষ্টিয়া জেলা কারাগারে একই দিনে দ্বিতীয় দফা বোমা বিস্ফোরণ, এবার কোয়ার্টারে কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে বিরল প্রজাতির আহত সোনালী হনুমান উদ্ধার
হোম › রাজনীতি › ‘২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় এলে সব বলে দেব’: জামায়াতের এমপি আমির হামজা

‘২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় এলে সব বলে দেব’: জামায়াতের এমপি আমির হামজা

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২৬ নভেম্বর, ২০২৬ 50
‘২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় এলে সব বলে দেব’: জামায়াতের এমপি আমির হামজা
মো: নাজমুল হাসান বাবু
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় আসছেন; সেদিন তিনি প্রধানমন্ত্রীকে ‘সব বলে দেবেন’। তাঁর ভাষায়, ‘ওনার সামনে ওনাদের (বিএনপি নেতাদের) নাম ধরে বলব, এই কাজগুলো এরা ঘটিয়েছে।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে তিনটায় কুষ্টিয়া শহরে জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বুধবার রাতে শহরের ১৫ নম্বর ওয়ার্ডে জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শাজাহান আলীর অভিযোগ, বালুবোঝাই ডাম্প ট্রাক চলাচলে সড়ক নষ্ট হওয়ার প্রতিবাদ করায় বিএনপির নেতা-কর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে হামলা, লুটপাট ও গুলিবর্ষণ করেছেন। এ ঘটনায় থানায় হত্যাচেষ্টা মামলা করা হবে বলে জানান তিনি।

আমির হামজা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি শুধু কুষ্টিয়ায় নয়, দেশের কোথাও ঠিক নেই; প্রশাসন যেন ‘পুতুল হয়ে বসে আছে’। কুষ্টিয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ব্যর্থ আখ্যা দিয়ে তিনি তাঁদের প্রত্যাহারের দাবি জানান। সম্প্রতি কুষ্টিয়া কারাগারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিএনপির উদ্দেশে আমির হামজা বলেন, সংসদে প্রধানমন্ত্রী সবাইকে আওয়ামী লীগের বিরুদ্ধে এক হওয়ার আহ্বান জানান, অথচ মাঠে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ঘাট চালানো হচ্ছে; কথার সঙ্গে বাস্তবের মিল নেই। তবে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দল-মতনির্বিশেষে তিনি সবার প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক উপস্থিত ছিলেন। হামলা ও গুলিবর্ষণের অভিযোগের বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓