অনলাইন, ২৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
মাদক পাচারকারীদের তথ্য চেয়ে ডিইএর ‘টিপ লাইন’, যুক্তরাষ্ট্রের কাছে মেক্সিকোর আনুষ্ঠানিক অভিযোগ কুইবেকে হিজাব-পাগড়িসহ ধর্মীয় প্রতীক নিষেধাজ্ঞা বহাল রাখলেন কানাডার সুপ্রিম কোর্ট এনভিডিয়া প্রধানকে ফেরাতে ট্রাম্পের হস্তক্ষেপ, নিজ দলেই তোপের মুখে প্রেসিডেন্ট নাসিরনগরে লেপ-তোষকের দোকানে আগুন, পুড়ে ছাই লাখ টাকার মালামাল জাল জন্মনিবন্ধনে পাসপোর্টের চেষ্টা, নেত্রকোনায় দুই রোহিঙ্গাসহ আটক ৪ ভারতে তিন বছর কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নওগাঁয় খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় ২২ হাজার কেজি চাল মজুত, মামলা নওগাঁর মহাদেবপুরে শ্রমিক লীগ নেতা আশেক এলাহী আটক আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন কাল, নেতৃত্ব বাছাইয়ে প্রস্তুত দেড় লাখ শ্রমিক কুলাউড়ার আলীনগর সীমান্তে ২৫২০ প্যাকেট ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার যশোরে সাড়ে তিন কোটি টাকার ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক যশোরে মাটি সরানোর সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত; একজনের অবস্থা গুরুতর নিরাপত্তার আশঙ্কায় ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের অন্তত ছয় মন্ত্রী-কর্মকর্তা ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর বসব না: নাসীরুদ্দীন পাটওয়ারী থানা-হাসপাতাল যারা জ্বালিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
হোম › শিক্ষা › কার্যকর জাতীয় শিক্ষানীতি করার সুপারিশ সংসদীয় কমিটির, স্কুলে টিফিনে শিক্ষার্থীপ্রতি খরচ ৩৭ টাকা

কার্যকর জাতীয় শিক্ষানীতি করার সুপারিশ সংসদীয় কমিটির, স্কুলে টিফিনে শিক্ষার্থীপ্রতি খরচ ৩৭ টাকা

শিক্ষা ডেস্ক | প্রকাশিত: ০৭:৫০ পিএম, ২৬ নভেম্বর, ২০২৬ 57
কার্যকর জাতীয় শিক্ষানীতি করার সুপারিশ সংসদীয় কমিটির, স্কুলে টিফিনে শিক্ষার্থীপ্রতি খরচ ৩৭ টাকা
মো: আদিবুর রহমান মাসুদ
মো: আদিবুর রহমান মাসুদঢাকা প্রতিনিধি॥

দেশে একটি সুনির্দিষ্ট ও কার্যকর জাতীয় শিক্ষানীতি প্রণয়নের সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। পরে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠক সূত্র জানায়, এমন একটি শিক্ষানীতি করার পরামর্শ দেওয়া হয়েছে, যা যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও কল্যাণকর হবে। সর্বশেষ জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছিল ২০১০ সালে। ওই নীতিতে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণির বদলে অষ্টম শ্রেণি পর্যন্ত করার কথা বলা হয়েছিল এবং ২০১৮ সালের মধ্যে তা সারা দেশে বাস্তবায়নের লক্ষ্য ছিল; কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মতো এটিও বাস্তবায়িত হয়নি।

বৈঠকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যক্রম এবং প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। মন্ত্রণালয় জানায়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ হাজার ল্যাপটপ বিতরণ করা হয়েছিল; এর মধ্যে ৬৪ হাজার ৪০২টি সচল এবং ৫৯৮টি অচল।

প্রাথমিক বিদ্যালয়ে চলমান ফিডিং কার্যক্রমে শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা, বয়স, স্থানীয় প্রাপ্যতা ও নিরাপদ সংরক্ষণের সুবিধা বিবেচনা করে খাদ্যতালিকা প্রস্তুত করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়। প্রতিদিন শিক্ষার্থীপ্রতি খরচ ধরা হয়েছে ৩৭ টাকা ৯২ পয়সা। এ ছাড়া ৫৩টি জেলায় অষ্টম শ্রেণির আগে ঝরে পড়া চার হাজার কিশোর-কিশোরীকে ছয় মাসের প্রাক্‌বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কমিটি প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুরা যেন কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য তাদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে। মিড-ডে মিল চালুর ক্ষেত্রে কোনো অঞ্চলের বিদ্যালয় যেন বাদ না পড়ে, সে বিষয়েও নজর দিতে বলেছে কমিটি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓